উত্তর : কারো সাথে যেনায় লিপ্ত হওয়ার কারণে গর্ভবতী হওয়া নারীকে বিবাহ করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে তার জন্য কোনভাবেই এটি হালাল নয় যে সে অন্যের শস্যক্ষেত্রে নিজের পানি সেচন করবে। অর্থাৎ গর্ভবতী নারীদের বিবাহ করবে’ (আবূদাউদ হা/২১৫৮)। তবে না জেনে বিবাহ করে থাকলে ইচ্ছা করলে তাকে স্ত্রী হিসাবে রাখতে পারে। তবে অধিকাংশ বিদ্বানের মতে সন্তান প্রসব করার পূর্ব পর্যন্ত তার সাথে সহবাস করা ঐ পুরুষের জন্য হালাল হবে না (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ১৬/২৭৩-২৭৪)। এ অবস্থায় প্রশ্নকারী চাইলে তাকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দিতে পারেন। তাবেঈ বিদ্বান সাঈদ ইবনুল মুসাইয়িব (রহঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর যুগে জনৈক ব্যক্তি এক নারীকে বিবাহ করে জানতে পারলেন তার স্ত্রী অন্যের দ্বারা গর্ভবতী। রাসূল (ছাঃ)-এর নিকট বিচার দেওয়া হ’লে তিনি উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেন (বায়হাক্বী হা/১৩৮৯৪; সাঈদ ইবনু মানছূর হা/৬৯৩)। 

প্রশ্নকারী : বেলাল হোসাইন, জোরাগঞ্জ, চট্টগ্রাম।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩/৩২৩) : কবরস্থানের পাশে হিন্দুদের জমি আছে। তারা তা কবরস্থানে দান করতে চায়। উক্ত দান গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : আমি মামার দোকানে তিন বছর যাবৎ কর্মরত আছি। প্রথমে মামা আমাকে হাত খরচের জন্য ক্যাশ থেকে অল্প কিছু নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু এক মাস পর থেকে আমাকে বেতন দেন। আর ক্যাশ থেকে নেওয়ার বিষয়ে কিছু না বলায় আমি তা নিতে থাকি এবং প্রায় তিন লক্ষ টাকা নিয়ে ফেলেছি। এখন আমি দারুণভাবে লজ্জিত। আমার জন্য করণীয় কি? - -শামীম আহমাদ, ভাঙ্গুড়া, পাবনা।
প্রশ্ন (২৮/৩৮৮) : মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম জানতে চাই। এ সময় পৃথকভাবে কুলুখ ব্যবহারের কোন বিধান শরী‘আতে আছে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : اللهم صمت لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين উক্ত দো‘আ পড়ার কোন দলীল আছে কি?
প্রশ্ন (১০/১৩০) : আমি জনৈক মহিলার দুধ পান করেছি। এক্ষণে উক্ত মহিলার মেয়েকে আমার ভাই বিয়ে করতে পারবে কি?
প্রশ্ন (৯/১২৯) : মাসবূক মুছল্লীদের ব্যাপারে দেখা যায় যে, ইমাম প্রথম সালাম ফিরাতেই তারা বাকী রাক‘আতের জন্য দাঁড়াতে শুরু করেন। এটা শরী‘আসম্মত কি? - -কামরুল ইসলামকুলিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (৩০/২৩০) : আমাদের এলাকায় নতুন বাড়ি তৈরী করার সময় জিনদের তুষ্ট করার জন্য বাড়ির ভিতে সোনা-রূপা দেওয়া হয়। এলাকার ইমামরাও এটা করতে বলেন। এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : আল্লাহর বিধান অনুযায়ী যে রাষ্ট্র পরিচালিত হয় না সে রাষ্ট্রের প্রশাসনিক পদে বিশেষতঃ পুলিশ প্রশাসনে চাকুরী করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : মোহাম্মদ বায়েজিদ খান পন্নী তার ‘দাজ্জাল! ইহুদী-খৃষ্টান সভ্যতা’ বইয়ে দাবী করেছেন যে, আধুনিক ইহুদী-খৃষ্টান যান্ত্রিক সভ্যতাই দাজ্জাল। এ বিষয়ে একটি সিডিও বাজারে ছাড়া হয়েছে। লেখকের দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৯/২৭৯) : আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে তাবূক যুদ্ধের ময়দানে রাসূল (ছাঃ)-এর সে সারগর্ভ ভাষণ সংকলিত হয়েছে, তা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত কি?
প্রশ্ন (৩৭/৩৫৭) : রাতে পশু শিকার করা যাবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : সুৎরা কি যেকোন বস্ত্ত দ্বারা দেওয়া যায়? যেমন কলম, মোবাইল, কাপড়-চোপড় ইত্যাদি। - -মাহফূযা, ঢাকা।
আরও
আরও
.