উত্তর : যেকোন ক্ষতিকর প্রাণীকে হত্যা করার সময়ও তার প্রতি ইহসান করতে হবে। অর্থাৎ তাকে কষ্ট না দিয়ে যথাসম্ভব দ্রুত মারা যায় এমন পদ্ধতি গ্রহণ করতে হবে। রাসূল (ছা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান ফরয করেছেন। সুতরাং যখন তোমরা হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করো। আর যখন তোমরা যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করো। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারালো করে নেয় এবং তার যবেহকৃত পশুকে আরাম দেয়’ (মুসলিম হা/১৯৫৫; মিশকাত হা/৪০৭৩)। উল্লেখ্য যে ইঁদুর এমন ক্ষতিকর প্রাণী যাকে রাসূল (ছাঃ) হত্যার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘পাঁচটি ক্ষতিকর প্রাণী রয়েছে, যাদেরকে হারামের বাইরে এবং হারামের সীমানার মধ্যে উভয় স্থানেই হত্যা করা যায়। যেমন- সাপ, কাক, ইঁদুর, পাগলা কুকুর ও চিল (মুসলিম হা/১১৯৮; মিশকাত হা/২৬৯৯)।

প্রশ্নকারী : তালহা ফাহীম, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (১৪/৩৭৪) : বিতর ছালাত পড়ার সময় তাকবীর দিয়ে হাত উঠানোর পর পুনরায় হাত বেঁধে দো‘আ কুনুত পড়ার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (৩৪/৩৯৪) : কোন মহিলা স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি? বিশেষতঃ বার বার বলা সত্ত্বেও স্বামী যদি তালাক না দেয় সেক্ষেত্রে করণীয় কি? - ইমরান চৌধুরী, নিউ ইস্কাটন রোড, ঢাকা।
প্রশ্ন (২৮/২২৮) : ফসল বাঁচানোর উদ্দেশ্যে জমিতে বিষ বা কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকা-মাকড়ের পাশাপাশি কিছু উপকারী প্রাণীও মারা যায়। এতে কি আমার কোন পাপ বা গুনাহ হবে?
প্রশ্ন (৩/৩) : মৃত দাদীর নামে ইফতার মাহফিল করা যাবে কি এবং তাতে ধনী-গরীব সবাই শরীক হ’তে পারবে কি? - -আবদুল হামীদ, দিনাজপুর।
প্রশ্ন (৯/১২৯) : আমি সঠিকভাবে ছালাত আদায়ের চেষ্টা করি। কিন্তু আমার তেলাওয়াতে অনেক ভুল। কখনো হয়ত শব্দও ছুটে যায়। আমার ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : ‘আল্লাহুম্মা আনতা খালাক্বতানী ওয়া আনতা তাহদীনী ওয়া আনতা তুত্ব‘ইমুনী ওয়া আনতা তাসক্বীনী ওয়া আনতা তুহইনী ওয়া আনতা তুমীতুনী’ মর্মে দো‘আ কোন্ হাদীছে বর্ণিত হয়েছে?
প্রশ্ন (৩০/১৫০) : সূরা কাওছারে রাসূল (ছাঃ)-কে কুরবানী করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষণে কুরবানী করা কি ফরয? - -ইউসুফ আহমাদকুলনিয়া, পাবনা।
প্রশ্ন (১১/২১১) : যদি ভুল করে কেউ কারো মোবাইলে টাকা রিচার্জ করে দেয়; কিন্তু যিনি পেয়েছেন তিনি জানতে না পারেন কে সেটা দিয়েছে। তাহ’লে তার করণীয় কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : অনেকে বলে থাকে যে, বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে একবার দৃষ্টিপাত করা যায়। এতে কোন গুনাহ হবে না। একথার কোন সত্যতা আছে কি? - শাহাদত হোসাইন ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (৪০/৩৮০) : জনৈক আলেম বলেন, একজন ছাহাবী রাসূল (ছাঃ)-এর রক্ত পান করেছিলেন। এর কোন সত্যতা আছে কি? - -মুশতাক আহমাদ, আসাম, ভারত।
প্রশ্ন (২৩/২৩) : ভুলে গিয়ে ফরয গোসল না করেই কয়েক ওয়াক্ত ছালাত আদায় করেছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৭/৪৭) : কোন্ দলীলের ভিত্তিতে তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়?
আরও
আরও
.