উত্তর : ইসলামে স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও সান্নিধ্যের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীকে রেখে একটানা কতদিন প্রবাসে বা বিদেশে থাকতে পারবে এ বিষয়ে শরী‘আতে সরাসরি কোন সময় নির্ধারিত না থাকলেও খলীফা ওমর (রাঃ)-এর আমল থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা পাওয়া যায়। একবার তিনি এক মহিলার আক্ষেপপূর্ণ কবিতা শুনলেন, যার স্বামী দীর্ঘকাল ধরে জিহাদের ময়দানে (বিদেশে) ছিল। এই ঘটনার পর তিনি তাঁর কন্যা উম্মুল মুমিনীন হাফছাকে জিজ্ঞেস করেন, একজন নারী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন ধৈর্য ধরতে পারে? হাফছাহ (রাঃ) উত্তর দিয়েছিলেন ৪ মাস। এরপর হযরত ওমর (রাঃ) রাষ্ট্রীয় ফরমান জারী করেন যে, কোন সৈন্যকে যেন চার মাসের বেশী তাদের পরিবার থেকে দূরে রাখা না হয়’ (মুছান্নাফে আব্দুর রাযযাক হা/১২৫৯৩; খারায়েত্বী, ই‘তিলালুল কুলূব হা/৩৯৯)। ফকবীহগণের মতে, এই ৪ মাসের বিষয়টি একটি মানদন্ড। তবে বর্তমান সময়ের বাস্তবতা বিবেচনায় এর বিধান যদি স্ত্রী সন্তুষ্ট থাকেন এবং স্বামী বিদেশে থাকাকালীন স্ত্রীর ভরণপোষণ, নিরাপত্তা ও চারিত্রিক হেফাযতের পূর্ণ নিশ্চয়তা থাকে তবে স্বামী ৪ মাসের বেশী বা দীর্ঘ সময় বিদেশে থাকতে পারবেন। এতে কোন গুনাহ হবে না।

প্রশ্নকারী : শফীকুল ইসলাম, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (২৪/১০৪) : ঈদুল ফিতর উপলক্ষে বাঘা উপযেলাতে এক বিশাল মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলাতে নাচ-গান ও বাজনা সহ জুয়া-সার্কাস ইত্যাদি হয়ে থাকে। কোন মুসলিম এ মেলাতে যেতে পারে কি?
প্রশ্ন (২৪/২৪) : ফেরাঊন ও নমরূদের পতনের পর ৪০ দিন পর্যন্ত বৃষ্টি ও বন্যা হয়েছিল। তারপর জমি উর্বর হয়েছিল। এই কথা কি সঠিক?
প্রশ্ন (১৭/৫৭) : ইস্রাঈলী বর্ণনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ?
প্রশ্ন (৬/৮৬) : যে ব্যক্তি মক্কার পথে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তার হিসাব গ্রহণ করা হবে না মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৯/২৩৯) : ফরয ছাদাক্বা তথা যাকাত কি প্রকাশ্যে দান করা উত্তম না গোপনে?
প্রশ্ন (৪০/৪০) : জুম‘আর দিন পিতা-মাতার কবর যিয়ারত করা উত্তম। এ কথা সঠিক কি?
প্রশ্ন (৩৫/১১৫) : মুওয়াযযিন ফজরের ১৫ থেকে ৩০ মিনিট পূর্বে আযান দেন। এভাবে ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দেওয়া জায়েয হবে কি?
প্রশ্নঃ (৯/৮৯): পবিত্র কুরআনের সূরা কাহফ এর ১৭নং আয়াতে বলা হয়েছে ‘আল্লাহ যাকে সৎ পথ দেখান সে তা পায় এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার পথ প্রদর্শনকারী পাবে না’। উক্ত আয়াতে বর্ণিত মুরশিদ শব্দের অর্থ কি? আমাদের এলাকার কিছু পীরপন্থী লোক ঐ আয়াতের উল্লেখ করে বলে, পীর-মুরশিদ না ধরলে সঠিক পথ পাওয়া যাবে না। আরো বলে যে, যাদের পীর নেই তারা হিন্দু। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (২৩/১৪৩) : আমি একটু খাটো হওয়ায় স্বামীর সন্তুষ্টির জন্য বাসার ভিতরে বা বাইরে হাই হিল জাতীয় একটু উচু জুতা ব্যবহার করতে চাই। এতে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ওয়াইস ক্বারনী সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৫/৪৩৫) : সূরা আলে ইমরান ১০২ নং আয়াতে বর্ণিত মুমিন ও মুসলিমের মধ্যে পার্থক্য কি? আর মুহসিন কাকে বলে? - আব্দুল্লাহ আল-মাসঊদ, সোনাতলা, বগুড়া।
প্রশ্ন (৩০/১৫০) : ইসলামী বিধান মতে কসাইয়ের কাজ জায়েয কি? গোশতের ছিটেফোঁটা ও রক্ত শরীরে বা কাপড়ে লাগলে ছালাত জায়েয হবে কি? - -আব্দুল ক্বাইয়ূম সরদার, ভৈরব, কিশোরগঞ্জ।
আরও
আরও
.