গবেষণা প্রবন্ধ আহ্বান (Call for Papers)

হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ-এর গবেষণা বিভাগ কর্তৃক বার্ষিক ‘হাদীছ ফাউণ্ডেশন গবেষণা জার্নাল’ (Hadeeth Foundation Research Journal)-এর ১ম সংখ্যা, ১ম ভলিয়ম, জানুয়ারী ২০২৬ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। উক্ত জার্নালে প্রবন্ধ প্রকাশের জন্য ইসলামের মৌলিক বিষয়াবলির পাশাপাশি ভাষা ও সাহিত্য, সমাজ, রাষ্ট্র ও ইতিহাস প্রভৃতি বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ আহ্বান করা হচ্ছে।
উল্লেখ্য যে, জার্নালটি পরিচালিত হচ্ছে অভিজ্ঞ সম্পাদকমণ্ডলী, প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকবৃন্দের সমন্বয়ে গঠিত একটি রিভিউ প্যানেল এবং দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামী গবেষকবৃন্দের অন্তর্ভুক্ত একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে। প্রতিটি প্রবন্ধের একাডেমিক মান নিশ্চিত করতে পিয়ার রিভিউ (Peer Review) প্রক্রিয়ার মাধ্যমে প্রবন্ধের গবেষণামান মূল্যায়ন করা হবে।

প্রবন্ধ নির্দেশিকা

প্রবন্ধের ভাষা : বাংলা, ইংরেজী ও আরবী।

শর্তাবলী :
১. গবেষণার বিষয়বস্তুতে মৌলিকত্ব থাকতে হবে। গবেষণার সুস্পষ্ট ফলাফল উল্লেখ করতে হবে। অনুসৃত গবেষণা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যাখ্যা-বিশ্লেষণ অন্তর্ভুক্ত করতে হবে। অন্যের লেখা থেকে গৃহীত উদ্ধৃতির পরিমাণ কম হতে হবে।
২. প্রবন্ধের পাণ্ডুলিপি সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) শব্দে হওয়া বাঞ্ছনীয়।
৩. প্রবন্ধের শুরুতে অনধিক ১৫০-২০০ শব্দে সারসংক্ষেপ (Abstract) এবং সর্বনিম্ন ৫টি মূলশব্দ (keywords) থাকতে হবে। সারসংক্ষেপ অবশ্যই ইংরেজী ভাষায় লিখতে হবে।
৪. কভার পেজে প্রবন্ধের শিরোনাম (ইংরেজীসহ), প্রবন্ধকারের নাম, ই-মেইল, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। মূল প্রবন্ধের শুরুতে শুধুমাত্র শিরোনাম থাকবে।
৫. বাংলায় কম্পিউটার কম্পোজের ক্ষেত্রে ডাবল স্পেসে বিজয় কী-বোর্ড-এর SutonnyMJ ফন্ট, ইংরেজীর ক্ষেত্রে Times New Roman এবং আরবীতে Traditional Arabic ব্যবহার করতে হবে।
৬. প্রবন্ধ প্রণয়নের ক্ষেত্রে কোন উৎস থেকে সহযোগিতা নিলে বস্তুনিষ্ঠতার সাথে যথাযথ উদ্ধৃতি ও সূত্র উল্লেখ করতে হবে। উদ্ধৃতি টীকা ও তথ্যনির্দেশ শিরোনামে প্রবন্ধের শেষে যুক্ত করতে হবে (Endnote)। উদ্ধৃতি প্রদানের নীতিমালা জানতে এই লিংকে প্রবেশ করুন : link

প্রবন্ধ নির্বাচন পদ্ধতি :
১. প্রতিটি প্রবন্ধ অন্তত দু’জন বিশেষজ্ঞ গবেষক দ্বারা পিয়ার রিভিউ (Peer Review) করানো হবে।
২. রিভিউ রিপোর্ট এবং সম্পাদনা পরিষদের মতামতের ভিত্তিতে প্রবন্ধ প্রকাশের জন্য নির্বাচন করা হবে।
৩. প্রবন্ধ প্রকাশযোগ্য হ’লে সম্পাদক ও রিভিউয়ারের দিক-নির্দেশনা অনুযায়ী লেখককে প্রবন্ধ সংশোধনের সুযোগ দেওয়া হবে। সংশোধিত কপি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে প্রবন্ধ প্রকাশ করা হবে না।
৪. সম্পাদনা পরিষদ প্রবন্ধ প্রকাশ বা বাতিল এবং পরিবর্তন ও পরিমার্জন করার অধিকার রাখেন।
৫. প্রকাশিত প্রবন্ধের বক্তব্যের দায়-দায়িত্ব প্রবন্ধকার বহন করবেন।

প্রবন্ধ জমা দেয়ার শেষ তারিখ : ১লা নভেম্বর ২০২৫।
 ই-মেইল : [email protected]
সার্বিক যোগাযোগ :  01723-688443

সম্পাদক,
হাদীছ ফাউণ্ডেশন গবেষণা জার্নাল
গবেষণা বিভাগ, হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ
নওদাপাড়া, রাজশাহী।

 






২ বছর মেয়াদী দাওরায়ে হাদীছ কোর্সে (ভর্তি বিজ্ঞপ্তি)
জাতীয় গ্রন্থ পাঠ প্রতিযোগিতা ২০২০
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর সমাজ সংস্কারমূলক প্রকল্পসমূহে অনুদান প্রেরণের হিসাব সমূহ
মাহে রামাযানে কর্মীদের প্রতি আমীরে জামা‌আতের আহবান
মিয়াঁ নাযীর হুসাইন দেহলভীর বাঙ্গালী ছাত্রদের সম্পর্কে তথ্য আহবান
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর নওদাপাড়া, রাজশাহীর পরিবর্তিত ভর্তি তারিখ নিম্নরূপ:
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর অধিভুক্ত প্রতিষ্ঠান সালমান ফারেসী (রাঃ) মাদরাসায় ভর্তি চলছে
তর্জুমানুল হাদীছ (সূচীপত্র : ১০ম বর্ষ), আগস্ট-সেপ্টেম্বর ১৯৬১-জানুয়ারী ১৯৬৩
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত সম্মেলন, মুহতারাম আমীর জামা‘আত প্রদত্ত জুম‘আর খুৎবা এবং আত-তাহরীক টিভির বক্তব্যসমূহের অডিও-ভিডিও সহ সংগঠনের যাবতীয় কার্যক্রমের নিয়মিত আপডেট পেতে ব্রাউজ করুন-
ডা. তানিয়া আক্তার জাহান (নিপা)
মাহে রামাযানে কর্মীদের প্রতি (আমীরে জামাআতের আহবান)
আরও
আরও
.