উত্তর: যাদের আমলনামায় নেকী ও পাপ সমান হবে তাদেরকে কুরআনের ভাষায় বলা হয়েছে ‘আ‘রাফবাসী’। আ‘রাফ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি উঁচু স্থানের নাম। যা প্রাচীর স্বরূপ। যাদের নেকী সেই পরিমাণ হবে না যাতে তারা জান্নাতে প্রবেশ করবে এবং গোনাহও সেই পরিমাণ হবে না যাতে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদের স্থান হবে এই আ‘রাফে। অর্থাৎ গোনাহ ও নেকী সমান সমান হওয়ার কারণে না জাহান্নামে যাবে, না তারা জান্নাতে যাবে (আ‘রাফ-মাক্কী ৭/৪৬-৪৭)। আ‘রাফবাসী শেষে আল্লাহর বিশেষ অনুগ্রহে জান্নাতে প্রবেশ করবে। হুযায়ফা ও ইবনু মাসঊদসহ অন্যান্য ছাহাবীগণ বলেন, আ‘রাফের লোকেরা এমন এক সম্প্রদায় যাদের ভালো কাজ তাদেরকে জাহান্নামে প্রবেশে বাধা দিয়েছে এবং মন্দ কাজ তাদেরকে জান্নাতে প্রবেশে বাধা দিয়েছে। আর যখন জাহান্নামবাসীদের দিকে তাদের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হবে, তখন তারা (আ‘রাফবাসীরা) বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে অত্যাচারী সম্প্রদায়ের সাথী করো না (আ‘রাফ ৭/৪৭)। তারা যখন এই অবস্থায় থাকবে, তখন তাদের প্রতিপালক তাদের সামনে উপস্থিত হবেন এবং বলবেন, ‘ওঠো, জান্নাতে প্রবেশ কর, ‘আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি’ (হাকেম হা/৩২৪৭; শু‘আবুল ঈমান হা/৩৭৫; ইবনুল মুবারক, আয-যুহ্দ ওয়ার রাক্বায়েক্ব ২/১২৩)।

প্রশ্নকারী : রিফাতুল ইসলাম, সেনবাগ, নোয়াখালী।








বিষয়সমূহ: পরকাল
প্রশ্ন (১/৪০১) : হজ্জ পালনকালে জনৈক হাজী অন্য একজনকে কুরবানী করার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরে জানতে পারেন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কুরবানী করতে ভুলে গিয়েছেন। এক্ষণে উক্ত হাজীর করণীয় কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : মৃত ব্যক্তির নামে মসজিদে ধনী-গরীব সম্মিলিতভাবে সবাইকে খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : যেহেতু জিন ও ইনসান উভয়কেই সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র ইবাদতের জন্য। এক্ষণে উভয় জাতিই কি শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়?
সংশোধনী
প্রশ্ন (২৩/৩৪৩) : আমি যে মসজিদে ই‘তিকাফ করি, সেখানে ২০ রাক‘আত তারাবীহর ছালাত আদায় করা হয়। এক্ষণে এক্ষেত্রে আমার করণীয় কি? - -মুহাম্মাদ শহীদুল্লাহরূপসা কলেজ, খুলনা।
প্রশ্ন (৩৪/২৭৪) : কবরের শাস্তি কমানোর জন্য কবরের উপর খেজুরের ডাল পুতে দেওয়া যাবে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি? - মাজেদুল ইসলাম, বীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১৬/১৬) : হাই কমোডে বসে পেশাব-পায়খানা করা জায়েয হবে কি? - -মীযানমিরপুর, ঢাকা।
প্রশ্ন (১৩/৩৭৩) : যারা বিদ‘আতকে বিদ‘আতে হাসানাহ ও বিদ‘আতে সাইয়েআহ বলে দু’ভাগে ভাগ করেছে, তাদের পরিণাম কী হবে?
প্রশ্ন (৩০/৩৫০) : ইক্বামতের কোন পর্যায়ে মুছল্লীরা দাঁড়াবে? আমাদের এলাকায় ‘হাইয়া আলাছ ছালাহ’ বলার পর সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে। এটা সঠিক কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : কথিত আছে এক ইহুদী রাসূলুল্লাহ (ছাঃ)-এর মিরাজকে অস্বীকার করে। একদা সে মাছ ক্রয় করে স্ত্রীকে কুটা-বাছার জন্য বলে নদীতে গোসল করতে যায়। গোসলের জন্য নদীতে ডুব দিলে স্ত্রীলোকে পরিণত হয়। তারপর তার অন্যত্র বিবাহ হয় এবং তিনটি সন্তান হয়। কোন একদিন আবার গোসল করতে এসে নদীতে ডুব দিলে পুরুষ হয়ে যায়। সে বাড়ীতে ফিরে এসে দেখে তার স্ত্রী মাছ কুটা-বাছা তখনও করছে। সে বলে আমি তিন সন্তানের মা হয়ে আসলাম আর তুমি এখনও মাছ কুটা-বাছাই শেষ করনি। এ ঘটনা কি সত্য?
প্রশ্ন (৩১/৩৫১) : টয়লেটে বালতি ভরে পানি রেখে সেই পানিতে পরের দিন ওযূ করা যাবে না। কেননা শয়তান তাতে প্রস্রাব করে দেয়- একথার সত্যতা আছে কি?
আরও
আরও
.