উত্তর : জামা‘আতের সাথে ছালাত আদায় করা সাবালক পুরুষের জন্য ওয়াজিব। প্রত্যেক মুসলিমের উচিৎ প্রতি ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে মসজিদে আদায় করা। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আযান শুনল, অথচ জামা‘আতে এলো না, তার ছালাত হ’ল না। তবে বিশেষ ওযর ব্যতীত’ (ইবনু মাজাহ হা/৭৯৩; ছহীহ ইবনু হিববান হা/২০৬৪; মিশকাত হা/১০৭৭)। এক্ষণে গ্রহণযোগ্য ওযর থাকলে আল্লাহ ক্ষমা করবেন। অন্যথায় বিনা ওযরে কেউ বাড়িতে, দোকানে বা অন্য কোথাও ফরয ছালাত আদায় করলে তার ছালাতের ফরযিয়াত আদায় হ’লেও ওয়াজিব ত্যাগ করার কারণে সে গোনাহগার হবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/৭০)। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি মুওয়াযযিনের আযান শুনেছে এবং কোন ওযর বা অসুবিধা তাকে তার অনুসরণ করতে বাধা দেয়নি, তার (একাকী) আদায়কৃত ছালাত আল্লাহ কবুল করবেন না (আবুদাউদ হা/৫৫১; মিশকাত হা/১০৭৭; ছহীহুত তারগীব হা/৪২৬)। এক্ষণে কারো উঠানামা অতি কষ্টকর হ’লে বিকল্প পথ অবলম্বন করবে। আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না’ (বাক্বারাহ ২/২৮৬)।

প্রশ্নকারী  : হাসান মাহমূদ, খিলক্ষেত, ঢাকা







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৫/৩৮৫) : দ্বিতল বিশিষ্ট মসজিদে উপরের তলায় মেয়েরা পুরুষদের থেকে এক কাতার সামনে কাতার হয়ে দাঁড়াতে পারবে কি? - -হাজী আব্দুস সাত্তার, দারুশা, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৪৩৮) : দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কি? কারণ হাদীছে বর্ণিত আছে, উবাই বিন কা‘ব আল্লাহকে দেখেছিলেন।
প্রশ্ন (২৬/৩৪৬) : চীনের ‘তিয়ার্নাশ কোম্পানী বাংলাদেশে MLM সিস্টেমে যে ব্যবসা করছে তাতে শরীক হওয়া আমাদের জন্য বৈধ হবে কি? - -শাহরিয়ার ছালেহীন হাড়ুপুর, পবা, রাজশাহী।
প্রশ্ন (১৬/২৯৬) : যোহর বা অন্যান্য ছালাতে সুন্নাত শেষে অতিরিক্ত ২ রাক‘আত নফল ছালাত নিয়মিতভাবে আদায় করার কোন বিধান আছে কি?
প্রশ্ন (৭/১২৭) : মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে বা সফরে অনেক সময় পৃথক ওযূখানা বা পর্দার মধ্যে পানি ব্যবহারের ব্যবস্থা থাকেনা। ফলে মেয়েদের জন্য ওযূ করা সম্ভব হয় না। এমন অবস্থায় তাদের তায়াম্মুম করা যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : তাসবীহ আঙ্গুলে গণনার ক্ষেত্রে প্রতি দাগে দাগে ১টি করে তাসবীহ গণনা করা কি সুন্নাত? না আঙ্গুলে যেভাবে ইচ্ছা গণনা করা যাবে?
প্রশ্ন (৩৬/২৩৬) : পাপ থেকে তওবা করার শারঈ পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৮/২৫৮) : মা তার সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করাতে পারবে?
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
প্রশ্ন (৩৫/৩৫) : নবী করীম (ছাঃ) হিলফুল ফুযূল গঠনের জন্য যে বৈঠক ডাকেন, তাতে তাঁর দাদা ও নানার গোত্র সহ ৫টি গোত্র যোগদান করেছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন হ’ল- ৪০০ মাইল দূর থেকে নানার গোত্র কিভাবে উক্ত বৈঠকে যোগদান করেছিল?
প্রশ্ন (৩৮/৪৩৮) : বাড়িতে মসজিদ হিসাবে একটি ঘরকে ছালাতের স্থান হিসাবে নির্দিষ্ট রেখে নিয়মিতভাবে সেখানে আযান দিয়ে পরিবারের সকলকে নিয়ে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে ছালাত আদায়ের ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন সঠিকভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। সে কারণে মসজিদের নীচতলা সম্পূর্ণ মার্কেট করে ২য় তলায় ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.