উত্তর : শর্তসাপেক্ষে নারীরা পুরুষের দরসে বসতে পারে এবং পুরুষরা পাঠাদান করতে পারে। যেমন- (১) শারঈ পর্দার পোষাক পরিধান করা বা উভয়ের মাঝে প্রয়োজনীয় আড়াল সৃষ্টি করা (নূর ২৪/৩১; আহযাব ৩৩/৫৯)। (২) চক্ষু অবনমিত রাখা (নূর ২৪/৩১)। (৩) অন্তরকে পরিচ্ছন্ন রাখা এবং অপরকে আকৃষ্ট না করা বা নিজে আকৃষ্ট না হওয়া (আহযাব ৩৩/৩২; নূর ২৪/৩১; মুসলিম হা/২১২৮; মিশকাত হা/৩৫২৪)। (৪) নারীর সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকা (ছহীহাহ হা/১০৩১)। (৫) নির্জনে অবস্থান না করা (ছহীহাহ হা/৪৩০)। (৬) অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা (আহযাব ৩৩/৫৩)। আর ফিক্বহী বিষয়গুলো পাঠদানের সময় খোলাখুলি না বলে শালীনতা বজায় রেখে ইশারা-ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করা ইত্যাদি।

প্রশ্নকারী : মঈন ইসলাম, রংপুর। 








প্রশ্ন (৮/৪৪৮) : নারীরা কি জামা‘আতে বা একাকী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ছালাত আদায় করতে পারে? - -মুফাখখারুল ইসলাম, আমচত্বর, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৪) : কুরবানী কিংবা আক্বীক্বার জন্য কোন মাদি ছাগলকে নির্দিষ্ট করে রাখলে তার পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা বিক্রি করা যাবে কি? না উক্ত বাচ্চাকেও আক্বীক্বা বা কুরবানী করতে হবে?
প্রশ্ন (১২/২৯২) : সন্তানের হারাম উপার্জন পিতা-মাতার জন্য গ্রহণ করা জায়েয হবে কি? বিশেষতঃ পিতা-মাতা যদি সচ্ছল হয়ে থাকেন।
প্রশ্ন (১৫/১৭৫) : ৪৫ বছরের অধিক বয়সী মহিলা শারীরিক অক্ষমতার কারণে স্বামীর চাহিদা মিটাতে অপারগতা প্রকাশ করলে গোনাহগার হবেন কি?
প্রশ্ন (৬/৪০৬) : ফরয গোসলের সময় শরীরের কিছু অংশে পানি না পৌছালে এবং তা ২ দিন পর নিশ্চিত হ’লে করণীয় কি? গত ২ দিনের ফরয ইবাদত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৩/৩৭৩) : ফরয ছালাতের পর পঠিতব্য দো‘আসমূহ সুন্নাত ছালাতের পর বা যেকোন সময় পাঠ করা যাবে কি? - -মশীউর রহমান, কুষ্টিয়া।
প্রশ্ন (৩১/১১১) : অনেক আলেম বলে থাকেন, এশার ছালাত জামা‘আতের সাথে আদায় করলে সারা রাত ইবাদত করা হয়। অনুরূপ ফজরের ছালাত জামা‘আতের সাথে আদায় করলে সারা দিন ইবাদত করা হয়। উক্ত কথা কী সঠিক? দিনে-রাতে সর্বমোট সুন্নাত কত রাকা‘আত? এর ফযীলত কী?
প্রশ্ন (২০/৩৪০) : সমুদ্রের হিংস্র হাঙ্গর, শুশুক ইত্যাদি খাওয়া জায়েয কি?
প্রশ্ন (৩০/৩০) : দুগ্ধপানকারী ছেলে শিশুর প্রস্রাবে কেবল পানির ছিটা দিয়ে ছালাত আদায় করা যায়। কিন্তু কন্যা শিশুর বেলায় প্রস্রাবের স্থান পানি দিয়ে ধৌত না করলে পবিত্র হয় না, এর কারণ কি?
প্রশ্ন (২০/৬০) : ‘বিসমিল্লায় গলদ’ একটি পরিভাষা সমাজে চালু আছে। একথা বলা যাবে কি?
প্রশ্ন (২৩/১০৩) : ফজরের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাওম’ অংশটুকু যোগ করা কি বিদ‘আত? - -দূর্রুল হুদা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২৮/১০৮) : একজন মহিলা প্রায় ১০ বছর স্বামীর সাথে সংসার করার পর জীবিকার উদ্দেশ্যে প্রায় দুই বছর বিদেশে ছিল। বিদেশ থেকে আসার পর সে স্বামীর সাথে রাত্রি যাপন করেনি। অতঃপর সে সরকারী নিয়মে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং লেটার পাঠানোর পরপরই (কোন বিরতি না দিয়ে) অন্যত্র বিয়ে করে। প্রশ্ন হ’ল, তার ও তার স্বামীর মাঝে কি বিচ্ছেদ হয়ে গেছে? আর তার দ্বিতীয় বিয়েটি কি শুদ্ধ হয়েছে?
আরও
আরও
.