উত্তর : বিবাহের ক্ষেত্রে কন্যা পক্ষের কোন দায়িত্ব নেই মেহমানদারী ব্যতীত। আর ছেলে পক্ষের উপর অলীমা করা ওয়াজিব। এক্ষণে প্রশ্নমতে নেকীর কাজে যে কেউ যে কাউকে সাহায্য করতে পারে (মায়েদাহ ৫/২)। বরং এরূপ ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা উত্তম। ৫ম হিজরীতে রাসূল (ছাঃ)-এর সাথে যয়নবের বিয়ের পর তার ওয়ালীমার জন্য উম্মে সুলায়েম (রাঃ) তাঁর ছেলে আনাস (রাঃ)-এর মাধ্যমে খেজুর, ঘি ও পনির দিয়ে তৈরী খাদ্য ‘হাইস’ প্রেরণ করেন (বুখারী হা/৫১৬৩; মুসলিম হা/১৪২৮; মিশকাত হা/৫৯১৩)। ৭ম হিজরীতে খায়বার যুদ্ধের পর ছাফিয়া (রাঃ)-এর সাথে রাসূল (ছাঃ)-এর বিবাহ হ’লে রাত্রিতে উম্মে সুলায়েম (রাঃ) তার জন্য বাসর সজ্জার ব্যবস্থা করেন এবং রান্না খাবার সহ উপঢৌকন প্রেরণ করেন। অতঃপর সকালে ওয়ালীমার জন্য রাসূল (ছাঃ) দস্তরখান বিছিয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, যার কাছে যা আছে নিয়ে এস। তখন কেউ খেজুর, কেউ ঘি, কেউ ছাতু নিয়ে আসল। অন্য বর্ণনায় এসেছে ‘পনির’। অতঃপর তা দিয়ে উন্নতমানের ‘হাইস’ খাদ্য বানানো হ’ল ও তা দিয়ে ওয়ালীমা করা হ’ল (বুখারী হা/৩৭১, ৫০৮৫; মুসলিম হা/১৩৬৫)। ২য় হিজরীতে বদর যুদ্ধের পর আলী (রাঃ)-এর সাথে ফাতেমা (রাঃ)-এর বিবাহের ওয়ালীমায় আনছার ছাহাবীগণ সহযোগিতা করেন (আহমাদ হা/২৩০৮৫; আলবানী, আদাবুয যিফাফ ১৭৩ পৃ.)। রাসূল (ছাঃ)-এর অন্যতম খাদেম রাবী‘আ আসলামীর বিবাহের ওয়ালীমায় রাসূল (ছাঃ)-এর নির্দেশে আনছার ছাহাবীগণ সহযোগিতা করেন (আহমাদ হা/১৬৬২৭; মাজমা‘উয যাওয়ায়েদ হা/৭৩৩৪; ছহীহাহ হা/৩২৫৮)। সুতরাং বিবাহের দিন খাদ্য ব্যবস্থাপনায় বা পরদিন অলীমায় উভয়পক্ষ পরস্পরকে সহযোগিতা করতে পারে। তবে এ ব্যাপারে কোন অবস্থাতেই কোন পক্ষকে বাধ্য করা যাবেনা।

প্রশ্নকারী : আহমাদুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৩/২২৩) : আমাদের এলাকার একজন ভদ্র হিন্দু শিক্ষক মারা গেলে হিন্দু-মুসলিম সবাই মিলে তাঁকে দাফন করে। এ ব্যাপারে শরী‘আতের সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/২২) : চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় রোগীকে পেথিড্রিন ও মরফিনের মত মাদকদ্রব্য দিতে হয়। বাধ্যগত অবস্থায় এসব দ্রব্য ব্যবহারে কোন বাধা আছে কি? - -ডা. আশরাফ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
প্রশ্ন (১৮/৪১৮) : সপ্তম দিনে শিশুর আক্বীক্বার পশু যবেহ করার পূর্বে কি মাথা মুন্ডন করা যাবে?
প্রশ্ন (১৩/২১৩) : জনৈক ব্যক্তি বলেন, পৃথিবী একদিন মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। সেদিন ইহুদীরা প্রাণের ভয়ে গাছের আড়ালে লুকালে গাছও তাদেরকে ধরিয়ে দিবে। তবে একটি কাঁটাযুক্ত গাছের আড়ালে লুকালে তারা বেঁচে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৭/৪৭) : স্ত্রীকে রান্না-বান্নার কাজে সাহায্য করা কি সুন্নাত?
প্রশ্ন (২৩/১৪৩) : আলী (রাঃ) খায়বারের যুদ্ধে দুর্গের দরজা নিজের হাতে তুলে নেন এবং সেটাকেই ঢাল হিসাবে ব্যবহার করতে করতে এগিয়ে যান। দরজাটি এত ভারী ছিল যে, পরবর্তীতে সাতজন ছাহাবী মিলেও তা তুলতে পারেননি। ঘটনাটির সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২৯/৩৮৯) : বিসমিল্লাহ না লিখে ‘আল্লাহর নামে শুরু করছি’ বা ৭৮৬ ইত্যাদি লেখা জায়েয হবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : গ্রন্থ রচনা করে তা কোন ব্যক্তির নামে উৎসর্গ করা যাবে কি? - -আহমাদুল্লাহনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৩/৩৪৩) : ওয়াক্তিয়া মসজিদে ই‘তিকাফ করা যায় কি? এছাড়া মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি? - -খাদীজা আখতার মালোপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১০/২৯০) : আপন ভাগ্নী জামাই তথা বোনের মেয়ের স্বামীর সাথে হজ্জে যাওয়া যাবে কি? উল্লেখ্য যে, সাথে বোনের মেয়েও থাকবে। - -হাফেয লুৎফর রহমান, বগুড়া।
প্রশ্ন (৩৬/৪৭৬) : ফেরেশতা, জান্নাত-জাহান্নাম, মীযান ইত্যাদি অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস কতটুকু যরূরী? বিশ্বাস না রাখলে মুসলিম থাকা যাবে কি?
প্রশ্ন (২৬/১৪৬) : আমি একজন রিক্সাচালক। দিনের বেলায় যে জায়গার ভাড়া ২০ টাকা, রাতের বেলায় সে একই জায়গায় অনেক চালক ৪০ টাকা নিয়ে থাকি। এভাবে নানা অজুহাতে ভাড়া কমবেশী করা জায়েয হবে কি?
আরও
আরও
.