উত্তর : এর কোন শারঈ কোন ভিত্তি নেই। আরবী হরফসমূহের আবজাদী তথা সংখ্যাতাত্ত্বিক গণনা পদ্ধতিতে ‘বিসমিল্লাহ্’-এর ১৯টি হরফের মান যোগ করে ৭৮৬ বানানো হয়েছে। যেমন- আলিফে ১, বা-তে ২, জীমে ৩, দালে ৪, মীমে ৪০, নূনে ৫০, গাইনে ১০০০ ইত্যাদি। এভাবে ৭৮৬ সংখ্যা দিয়ে ‘বিসমিল্লাহ’ লেখা জায়েয নয়। কেননা ‘বিসমিল্লাহ’ কুরআনের আয়াতাংশ (নমল ৩০) এবং আল্লাহ প্রদত্ত একটি ইবাদতের শব্দ। আল্লাহর সাহায্য কামনা করে সকল শুভ কাজে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করা অন্যতম ইবাদত। সুতরাং ‘বিসমিল্লাহ্’-র পরিবর্তে ৭৮৬ ব্যবহার করলে তা ইবাদত হিসাবে গণ্য হবে না এবং তাতে কোন নেকী হবে না।

যদি বলা হয়, এর দ্বারা ‘বিসমিল্লাহ’-কে যত্রতত্র অমর্যাদাকর ব্যবহার থেকে রক্ষা করা যায়, সেটি ভুল হবে। বরং ‘বিসমিল্লাহ’ বলেই এর মর্যাদা নিশ্চিত করতে হবে। অস্পষ্ট সংকেতে উচ্চারণে বরং এর প্রতি অসম্মান করা হবে।






প্রশ্ন (২২/৪২২) : মেয়েদের উপর কত বছর বয়সে পর্দা ফরয হয়?
প্রশ্ন (১০/১৭০) : এক স্থানে দান করার নিয়ত করার পর অন্য স্থানে দান করার নিয়ত করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : দীর্ঘ বিবাহিত জীবনে স্বামীর সমস্যার কারণে সন্তান হচ্ছে না। এমতাবস্থায় স্বামীর নিকট থেকে তালাক নিয়ে অন্যত্র বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : কাতারের মাঝখানে পিলার বা দেওয়াল রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২২/২২২) : আযানের উত্তর দেওয়ার বিধান কি? এসময় গাড়ির হর্ণ দেওয়া বা মাইকে বক্তব্য দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপে সরকারীভাবে চাউল বিতরণ এবং এককালীন অনুদান প্রদান করা যায় কি?
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (১৭/২১৭) : আমাদের বিবাহের বয়স প্রায় এক দশক পার হয়েছে। আমাদের দু’টি মেয়েও আছে। আমার এক পা কাটা থাকায় আমি চলা-ফেরা করতে পারি না। এই সুবাদে আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে এমনকি শরীরে হাত তুলতেও দ্বিধা করে না। সে ছালাত আদায় করে না, পর্দা করে না। উপরন্তু যখন যেখানে ইচ্ছা চলে যায়। আমার সেবা করবে বলে আমার দুই কাঠা জমি লিখে নিয়েছে। কিন্তু সেবা করে না। বরং আমার কাছে বারবার তালাক চায়। আড়াই বছর থেকে শারীরিক সম্পর্ক নেই। এমতাবস্থায় আমার করণীয় কী?
প্রশ্ন (২/৩২২) : জনৈক বিদ্বান বলেন, দাজ্জাল ও ইমাম মাহদী আসার পূর্বে ছোট ছোট দাজ্জাল ও ইমাম মাহদী আসবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৪/৪৭৪) : আত্মরক্ষার কোন উপায় না থাকলেও যদি কেউ জীবন, সম্মান বা সম্পদ রক্ষার জন্য দলবদ্ধ অস্ত্রধারী ছিনতাইকারী বা ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে আহত বা নিহত হয়, তাহ’লে সে শহীদ হিসাবে গণ্য হবে কি? আর যদি প্রতিরোধে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা জেনেও কেউ তা করে, তবে কি তা আত্মহত্যা হিসাবে ধরা হবে, না-কি শরী‘আতে বৈধ সাহসী পদক্ষেপ হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১২/২৫২) : আমি মানত করেছিলাম এক মাসের মধ্যে সুস্থ হ’লে প্রতি সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালন করব, এক মাসের মধ্যে কুরআন খতম করব, ইয়াতীমখানায় একটি ছাগল দান করব ও সেখানে যা দান করতাম তার দ্বিগুণ দান করব। এক্ষণে ছিয়াম পালন ও ছাগল দান করতে পারলেও কুরআন খতম করতে পারিনি এবং দ্বিগুণ দান করার মত সামর্থ্যও নেই। এক্ষণে আমার জন্য করণীয় কি? - -আব্দুল্লাহ, মীরপুর, ঢাকা।
প্রশ্ন (৩০/১৫০) : কাঁকড়া খাওয়া ও এর ব্যবসা করা যাবে কি?
আরও
আরও
.