উত্তর : কোন পুরুষ কোন গায়ের মাহরাম নারীকে নির্জনে পড়াতে পারবে না। রাসূল (ছাঃ) বলেছেন, ‘কোন বেগানা পুরুষ কোন বেগানা নারীর সাথে নির্জনে অবস্থান করলে সেখানে তৃতীয় জন থাকে শয়তান’ (তিরমিযী হা/১১৭১, মিশকাত হা/৩১১৮)। তবে যদি একত্রিতভাবে শরঈ পর্দা বজায় রেখে পড়ানো হয় এবং তাতে কোন ফেৎনার আশংকা না থাকে, তাহ’লে বাধা নেই রাসূলুল্লাহ (ছাঃ) মহিলাদের দাবীক্রমে তাদের জন্য পৃথক একটি দিন নির্ধারণ করেন, সেখানে তারা জমায়েত হ’ত এবং তিনি তাদেরকে হাদীছ শিক্ষা দিতেন... (বুখারী হা/৭৩১০; মুসলিম হা/২৬৩৩; মিশকাত হা/১৭৫৩ ‘জানায়েয’ অধ্যায়)। অপরদিকে নিরাপদ পরিবেশ থাকলে পূর্ণ পর্দা সহকারে এবং শরী‘আতের বিধি-বিধানসমূহ মেনে নারী পুরুষদেরকে শিক্ষাদান করতে পারে। তবে ফেৎনার আশংকা থাকলে তা থেকে বিরত থাকা আবশ্যক। মা আয়েশা ছিদ্দীকা (রাঃ) পর্দার আড়াল থেকে ছাহাবীগণকে জ্ঞানদান করতেন এবং প্রয়োজনীয় প্রশ্নের জবাব দিতেন। আবু মূসা আশ‘আরী (রাঃ) বলেন, আমরা কোন বিষয়ে আটকে গেলে আয়েশা (রাঃ)-এর নিকটে গিয়ে তার সমাধান নিতাম (তিরমিযী হা/৩৮৮৩)।

প্রশ্নকারী : নিয়ামুল হাসান, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (১৮/৩৫৮) : আমাদের সরকারী অফিসে অনেক কর্মকর্তা আছেন, যারা দ্বীনী কাজের অজুহাতে মাসের অর্ধেক দিন অফিস ফাঁকি দেন। যদিও তারা ধর্মীয় কার্যাবলী সুচারুরূপে করেন। কিছু বলা হ’লে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলে জানান। অথচ সরকারী চাকুরী বিধি সবার উপর সমভাবে প্রযোজ্য। এরূপ অন্যায়ের জন্য তাকে গুনাহগার হ’তে হবে কি? - -আব্দুন নূর, কোনাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (২৫/১৮৫) : ফজরের পর সফরে বের হয়ে মাগরিবের পর সফর শেষ হয়। এর মধ্যকার যোহর ও আছর ছালাত মাগরিবের ছালাতের সাথে পড়তে হবে? না ফজরের সময় এক সাথে সকল ছালাত পড়ে নিয়ে সফরে বের হ’তে হবে? - -মঈনুদ্দীন আহমাদনওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৭/৩৬৭) : কুরআন তেলাওয়াত ও শ্রবণ করায় সমান নেকী অর্জিত হবে কি?
প্রশ্ন (৩৫/৩৫৬) : হারূত-মারূত দুই ফেরেশতার অপরাধের কাহিনী যদি মিথ্যা হবে তাহলে তাফসীর ইবনে কাছীরসহ অন্যান্য তাফসীর গ্রন্থে কেন বর্ণনা করা হয়েছে? সঠিক ঘটনাটি কী? কেন দুই ফেরেশতাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল?
প্রশ্ন (১৫/৩৩৫) : দাড়ি কোঁকড়ানো থাকলে তা হিট দিয়ে সোজা করা যাবে কি?
প্রশ্ন (১১/৯১) : জুম‘আর ছালাতে খত্বীব ছাহেবের জন্য ছালাতের ইমামতি করা সুন্নাত কি? - -আব্দুল আলীম, দেবিদ্বার, কুমিল্লা।
প্রশ্ন (১০/৪৫০) : আমার অনার্স পরীক্ষা শুরু হয় দুপুর ২-টায় এবং শেষ হয় ৬-টায়। সেক্ষেত্রে আমি পরীক্ষার পূর্বে যোহর ও আছরের ছালাত জমা করে নেই। এভাবে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (১/৪১) : কবরস্থানে লাশ দাফনের জন্য স্থান সংকুলান না হলে তার উপর মাটি ফেলে সংস্কার করে পুনরায় লাশ দাফন করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক ব্যক্তি রামাযান মাসে ৪০০/৫০০ ছায়েমকে ইফতার করাবেন বলে নিয়ত করেছেন। এরূপ নিয়ত করা কি শরী‘আত সম্মত? - -রবীউল আলম, নরসিংদী।
প্রশ্ন (৩৮/২৭৮) : ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে একজন ব্যক্তি আমার কাছ থেকে মূলধন গ্রহণ করতে আগ্রহী। তাঁর দাবী অনুযায়ী, তাঁর ব্যবসায় কোন ধরনের লোকসান হওয়ার সম্ভাবনা নেই। এই নিশ্চয়তার উপর ভিত্তি করে তিনি আমাকে প্রস্তাব দিয়েছেন যে, অর্জিত মোট মুনাফার ৩০% আমাকে লভ্যাংশ হিসাবে প্রদান করবেন এবং অবশিষ্ট মুনাফা তাঁর থাকবে। এই চুক্তিতে তাকে টাকা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/১৫৮): জনৈক ব্যক্তির ছয় বোন এবং ৩ ভাই। ছোট ছেলের চাকুরীর জন্য তার মা জমি বিক্রয় করে তাকে টাকা দিচ্ছে। উক্ত টাকা দেয়া তার জন্য বৈধ হবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : নববী যুগের ন্যায় ছাদে না দাঁড়িয়ে মাইকের মাধ্যমে আযান দেওয়া যদি বিদ‘আত না হয়, তবে তাসবীহ গণনার ক্ষেত্রে কোন যন্ত্র বা তাসবীহ দানা ব্যবহার করা নিষেধ হওয়ার কারণ কি? - -আহসানুল্লাহ, চুয়াডাঙ্গা।
আরও
আরও
.