উত্তর : ভিডিও ফুটেজ থাকলেও যেনা সাব্যস্ত করার জন্য চারজন পুরুষের সাক্ষ্য আবশ্যক (নিসা ৪/১৫)। কারণ ভিডিও ফুটেজে সহজেই সংযোজন ও বিয়োজন সম্ভব। ফলে একজন নিরপরাধ মানুষ দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে। সেজন্য হয় চারজন সাক্ষী থাকতে হবে অথবা নারীকে গর্ভবতী হ’তে হবে অথবা দোষী ব্যক্তিকে যেনার বিষয়টি স্বীকার করতে হবে। কেবল এই তিনটি পন্থায় রাষ্ট্রের পক্ষে যেনার হদ্দ কায়েম করা সম্ভব। মেডিকেল পরীক্ষা, ডিএনএ টেস্ট, ভিডিও ফুটেজ ইত্যাদি বিষয় ব্যক্তির স্বীকারোক্তির সহায়ক। তবে এগুলো সাক্ষীর স্থলাভিষিক্ত হবে না।

উল্লেখ্য যে, চারজন সাক্ষী পাওয়ার বিষয়টি প্রায় অসম্ভব। তবুও তা নির্ধারণের কারণ হ’ল যেনা-ব্যভিচার অত্যন্ত লজ্জাকর ও স্থায়ীভাবে পারিবারিক ও বংশগত সম্মানবিনাশী। এজন্য সহজেই যেন এ ব্যাপারে কেউ কাউকে অপবাদ দিতে না পারে কিংবা বিষয়টি যেন গোপন থাকে, ছড়িয়ে না যায় এবং প্রবৃত্তির তাড়নায় কৃত এই ঘৃণ্য অপরাধ থেকে ব্যক্তি তওবা করে নেয়, সেজন্য এমন বিধান এসেছে (আল-মাওয়ার্দী, আল-হাভী ১৩/২২৬)।

প্রশ্নকারী : আবীদুর রহমান, শেরপুর।







প্রশ্ন (২৫/১৮৫) : ওহোদ যুদ্ধের শহীদদের জানাযা কি আট বছর পর পড়া হয়েছিল? শহীদদের জানাযা পড়ানো কি নাজায়েয? - -তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৪/৪৬৪) : মসজিদের উন্নয়নের জন্য ইসলামী সম্মেলনের বক্তা ও মেহমানগণের আপ্যায়ন, সম্মানী এবং আনুষঙ্গিক খরচ মসজিদ ফান্ড থেকে করা যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : ঈসা (আঃ)-কে ‘কালিমাতুল্লাহ’ বলা হয়েছে কেন? অথচ আমরা জানি আল্লাহর কালাম মাখলূক না যেমন কুরআন। তাহলে কি ঈসা (আঃ) মাখলূক না বরং স্রষ্টার অংশ?
প্রশ্ন (২১/২১) : শিরক কী? এর পরিণাম কী? কী কী কাজ করলে শিরক হয়? সংক্ষেপে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩/৪৩) : পিতার অবর্তমানে বড় ভাই পিতার সমতুল্য। এ মর্মে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি? - -আবু আমাতুল্লাহমঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (২০/১০০) : মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা যাবে কি? পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/২৯৬) : হানাফী মাযহাবের ভাইয়েরা বলেন যে, ফিক্বহ শাস্ত্রের উৎপত্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে হয়েছে। দলীল হিসাবে বলেন, একবার মু‘আয ইবনু জাবালকে রাসূলুল্লাহ (ছাঃ) ইয়ামনে গভর্ণর করে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, কিভাবে বিচার করবে? তিনি বললেন, কুরআন দ্বারা। রাসূল (ছাঃ) বললেন, কুরআনে না পেলে? তিনি বললেন, হাদীছ দ্বারা। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হাদীছে না পেলে? তিনি বললেন, আমি আমার রায় দ্বারা ইজতিহাদ করব। তখন তিনি তার উপর খুশী হ’লেন। এ হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (৩৮/১১৮) : কোন অমুসলিমকে আল্লাহর কালাম দিয়ে ঝাড়-ফুঁক করা যাবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : ১০ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান সেমিনার, আলোচনা সভা, র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। ইসলামের দৃষ্টিতে এ দিবস পালন করা যাবে কি?
প্রশ্ন (১১/৯১) : একজন পরীক্ষার্থী পরীক্ষার সময় কিভাবে ছালাত আদায় করবে? ২ টা হতে পরীক্ষা শুরু হলে বাসায় এসে আছর ছালাত আদায় করার সময় থাকে না। এ অবস্থায় করণীয় কী?
প্রশ্ন (১১/৩৩১) : বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে যে এসেম্বলী বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে পবিত্র কুরআন হ’তে তেলাওয়াত করার সময় হাত বেঁধে রাখা যাবে কি? - -হাসীবুর রশীদ, গান্ধাইল, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২২/৩৮২) : মি‘রাজে গমনের সময় বায়তুল মুক্বাদ্দাসে সকল নবী-রাসূল কি সশরীরে উপস্থিত হয়েছিলেন? তারা কি কবর থেকে উত্থিত হয়েছিলেন? এ ব্যাপারে সবিস্তারে জানতে চাই।
আরও
আরও
.