উত্তর : ক্বিয়ামতের আলামত হিসাবে উক্ত মর্মে নিম্নোক্ত ভাষায় ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘আমার উম্মতের দু’টি দলকে আল্লাহ তা‘আলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে আর দ্বিতীয় দল ঈসা ইবনু মারিয়ামের সাথে থাকবে (নাসাঈ হা/৩১৭৫, ছহীহাহ হা/১৯৩৪)। অর্থাৎ সেখানে তারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে (মানাবী, শরহে জামে‘ ছাগীর ২/১৩২)। তবে উপরোক্ত হাদীছ ব্যতীত এ মর্মে আরও কিছু বর্ণনা রয়েছে, যেগুলি যঈফ (নাসাঈ হা/৩১৭৩-৭৪, আহমাদ হা/৮৮০৯, সনদ যঈফ)। স্মর্তব্য যে, হিন্দুস্থান বলতে কেবল বর্তমান ভারত নয়, বরং সমগ্র ভারত উপমহাদেশকে বুঝায়।






প্রশ্ন (৩৯/৩১৯) : জেনারেল লাইনে পড়ুয়া ছাত্রদের বিদেশী লেখকের বই কিনতে হয়। কিন্তু মূল বইয়ের মূল্য অনেক বেশী হওয়ায় সাধারণ পরিবারের পক্ষে কেনা অত্যন্ত কষ্টসাধ্য। কপিরাইটের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও দেশে এগুলো বইয়ের ফটোকপি বিক্রি করা হয় এবং প্রায় সবাই সেগুলো ক্রয় করে। এসব বই কেনা বা বিক্রির বিধান কি?
প্রশ্ন (৫/৪৪৫) : শেষ রাত্রে তাহাজ্জুদ ছালাত কিংবা ছালাতুত তাওবাহ পড়ার পর হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭): আমি একজন পুলিশ সদস্য। এ সংস্থার নিয়ম অনুযায়ী বড় অফিসারকে দেখলে দাঁড়িয়ে সম্মান করতে হয়। নতুবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই বাধ্য হয়ে আমাকেও দাঁড়িয়ে সম্মান করতে হয়। প্রায় ৩৬/৩৭ বছর যাবৎ এভাবে আমি অন্যায় কর্মে সহায়তা করে যাচ্ছি। এমতাবস্থায় এ চাকুরী করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১/৩৬১) : প্রচলিত হালখাতা প্রথা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৩/৩৩) : আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেছেন, সওয়ারীর পশু বন্ধক রাখলে তার পিঠে আরোহণ করা যাবে। দুগ্ধবতী পশু রাখলে তার দুধ খাওয়া যাবে। কিন্তু যে বন্ধক নিবে সে খরচ বহন করবে (তিরমিযী হা/১১৯১)। হাদীছটি কি ছহীহ? যদি তাই হয়, তাহ’লে জমির ক্ষেত্রেও কি তাই হবে?
প্রশ্ন (৬/২০৬) : একাকী ফরয ছালাতের সময় অথবা কোন মাসবূক ব্যক্তি ফরয ছালাতে চতুর্থ রাক‘আতে ভুল করে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলালে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (১০/৩৭০) : যৌথ পরিবারে দেবর বা ভাসুরের সাথে পর্দা বজায় রাখার শারঈ বিধান কি? একান্নবর্তী বৃহৎ পরিবারে একত্রে থাকার কারণে পর্দার ক্ষেত্রে কোন শিথিলতা আছে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : ঈদুল আযহায় প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানী করাই কি সুন্নাতসম্মত?
প্রশ্ন (২০/৬০) : কোন দুষ্টু জিন যদি কোন নারীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহ’লে উক্ত নারীর করণীয় কি? এতে কি তার গর্ভধারণের সম্ভাবনা আছে?
প্রশ্ন (১৬/৪১৬) : আমি ১০ লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়েছিলাম। সেটা সূদ সহ ১৬ লক্ষ টাকা হয়েছে। বর্তমানে ১০ লক্ষ টাকার অধিক পরিশোধ করেছি কিন্তু সূদের টাকা এখনো কিছু বাকি আছে। এক্ষণে আমার প্রশ্ন-আমাকে কি এই অতিরিক্ত সূদের টাকাটা পরিশোধ করতে হবে এবং এটা পরিশোধ না করে মারা গেলে গুনাহগার হ’তে হবে?
প্রশ্ন (৬/৪৬) : নারীদের জন্য বিভিন্ন ইসলামী সংগঠন, ফাউন্ডেশন ইত্যাদির সাথে জড়িত থেকে দ্বীনী কাজ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.