উত্তর : ইয়াকূবী শরী‘আতে সম্মানের সিজদা করা জায়েয ছিল (ইবনু কাছীর, ঐ আয়াতের তাফসীর দ্রঃ)। কিন্তু মুহাম্মাদী শরী‘আতে এটি হারাম করা হয়েছে এবং এভাবে আল্লাহ ব্যতীত অন্যের প্রতি সিজদা করার দূরতম সম্ভাবনাকেও মিটিয়ে দেওয়া হয়েছে। মু‘আয (রাঃ) শাম থেকে ফেরার পর রাসূল (ছাঃ)-কে সিজদা করলে তিনি বললেন, কি ব্যাপার হে মু‘আয! তিনি বললেন, আমি শামে গিয়ে দেখলাম, সেখানকার অধিবাসীরা তাদের পোপ ও পাদ্রীদেরকে সিজদা করে। তাই আমি আপনার ক্ষেত্রেও তাদের মত করার ইচ্ছা করেছি। রাসূল (ছাঃ) বললেন, তোমরা এটা করো না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ দিতাম, তাহ’লে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার নির্দেশ দিতাম। যার হাতে মুহাম্মাদের জীবন তাঁর কসম করে বলছি, কোন নারী ততক্ষণ পর্যন্ত তার প্রভুর হক পূরণ করতে পারবে না, যতক্ষণ না সে তার স্বামীর হক পূরণ না করবে.... (আহমাদ, ইবনু মাজাহ হা/১৮৫৩, সিলসিলা ছহীহাহ হা/১২০৩)। একইভাবে রাসূল (ছাঃ) ক্বায়েস বিন সা‘দ (রাঃ)-কেও এ থেকে নিষেধ করেছিলেন। শায়খুল ইসলাম ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা মুসলিম উম্মাহর ঐক্যমতে হারাম (মাজমূ‘ ফাতাওয়া ৪/৩৫৮)।






প্রশ্ন (৩৩/৩৫৩) : চার রাক‘আত অথবা তিন রাক‘আত বিশিষ্ট ছালাতের শেষ দু’রাক‘আতে কিংবা এক রাক‘আতে শুধু সূরা ফাতিহা পড়তে হয় কেন?
প্রশ্ন (২/৩৬২) : হজ্জ করার পূর্বে ওমরা পালন করা যাবে কি?
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (১৮/২৫৮) : দু’বছরের পুরাতন কবর ভেঙ্গে পড়লে করণীয় কি? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (৩৬/১৯৬) : খ্রিষ্টানদের পরিচালিত কলেজ হওয়ায় সব জায়গায় ক্রুশের ছবি রয়েছে। এক্ষণে কলেজে অবস্থানরত সময়ে ছালাত আদায় করা যাবে কি? - -এ.বি.এম রিফাত, নটরডেম কলেজ, ঢাকা।
প্রশ্ন (১৮/২৫৮) : স্বপ্নদোষ হ’লে গেঞ্জী-জামা-পায়জামা সহ সব পোষাকই কি ধুয়ে ফেলতে হবে?
প্রশ্ন (৩৬/২৩৬) : ছহীহ বুখারীতে ‘যাব’ নামক প্রাণী খাওয়া হালাল বলা হয়েছে। এর দ্বারা কোন প্রাণী বুঝায়? - -আব্দুর রঊফ, নওগাঁ।
প্রশ্ন (২৫/৬৫) : ছালাতরত অবস্থায় কেউ সামনে দিয়ে অতিক্রম করলে তাকে কিভাবে মারা উচিত। বিশেষতঃ বয়সে বড় হ’লে মারা যাবে কি? - -শহীদ হাসান, ঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (৩৫/১৫৫) : মহিলারা কি মহিলাদের মধ্যে জানাযার ইমামতি করতে পারবে? - -মোকছেদ আলী, নীলফামারী।
প্রশ্ন (১৭/৫৭) : ইস্রাঈলী বর্ণনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিৎ?
প্রশ্ন (১৮/২৯৮) : ক্বায়লূলা কখন এবং কতক্ষণ যাবৎ করা সুন্নাত? যোহরের ছালাতের আগে না পরে? হাদীছের আলোকে জানতে চাই।
প্রশ্ন (১৬/১৩৬) : মসজিদে বিবাহের ওয়ালীমার অনুষ্ঠান করা যাবে কি? - -ফীরোয মাহমূদ, পবা নতুনপাড়া, রাজশাহী।
আরও
আরও
.