উত্তর : দেহের কোন অঙ্গের পরিবর্তন না ঘটিয়ে রূপচর্চায় কোন দোষ নেই। কারণ রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন (মুসলিম হা/৯১; মিশকাত হা/৫১০৮)। রং ফর্সাকারী ক্রীম প্রভৃতি সৃষ্টির স্থায়ী পরিবর্তন ঘটায় না। অতএব এতে বাধা নেই। তবে প্লাস্টিক সার্জারী বা অন্য কোন ঔষধের মাধ্যমে শরীরের রঙে স্থায়ী পরিবর্তন ঘটানো যাবে না (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২২/২)। অনুরূপভাবে ভ্রূ উত্তোলন বা চিকন করা, পরচুলা ব্যবহার করা ও অহংকার প্রকাশের উদ্দেশ্যে রূপচর্চা করা যাবে না (নববী, শরহ মুসলিম ১৩/১০৭)। রাসূল (ছাঃ) বলেন, যে পরচুলা লাগিয়ে নিল এবং যে লাগিয়ে দিল উভয়ের উপর আল্লাহ তা‘আলার অভিশাপ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৪৩০)। আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, ‘আল্লাহ তা‘আলা লা‘নত করেন এমন সব নারীর উপর যারা অপরের অঙ্গে উল্কি করে এবং নিজের অঙ্গেও করায়, যারা কপাল বা ভ্রূর চুল উপড়িয়ে ফেলে, যারা সৌন্দর্যের জন্য দাঁত সরু ও এর ফাঁক বড় করে এবং যারা আল্লাহর সৃষ্টিকে পাল্টিয়ে দেয়’। এসময় জনৈকা মহিলা ইবনে মাসঊদের নিকট এসে জিজ্ঞেস করল, আমি শুনতে পেলাম আপনি নাকি এরূপ এরূপ নারীদের লা‘নত করেছেন? উত্তরে তিনি বললেন, ‘আমি কেন তাদের উপর লা‘নত করব না, যাদের উপর রাসূলুল্লাহ (ছাঃ) লা‘নত করেছেন? (বুখারী, মুসলিম, মিশকাত ‘পোষাক’ অধ্যায় হা/৪৪৩১)।






প্রশ্ন (৩/৩৬৩) : মৃতব্যক্তির সম্পদের কত অংশ স্ত্রী এবং পুত্র-কন্যারা পাবে?
প্রশ্ন (১০/২৫০) : এক মুষ্টি গম বা খেজুর দান করা বা মসজিদ থেকে ময়লা সরিয়ে ফেলা জান্নাতের হূরের মোহর হবে মর্মে বর্ণিত হাদীছগুলোর বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (২৭/৬৭) : সময়ের অভাবে বা যরূরী কোন কাজ থাকলে ফরয ছালাতের পরের সুন্নাত যেমন যোহরের ছালাতের পরের সুন্নাত ছালাত, আগাম পড়ে নেয়া যাবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : মাথা ব্যথার কারণে ডাক্তার আমাকে গরম পানিতে ঔষধ মিশিয়ে নাকে ভাপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে আমার ছিয়াম ভঙ্গ হবে কি? - -সাইফুল ইসলামফতুল্লা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৬/১২৬) : রাসূল (ছাঃ) ও ছাহাবীদের জীবন নিয়ে কোন নাটক-সিনেমা করা যাবে কি? - -নূরুল ইসলাম, বহরমপুর, রাজশাহী।
প্রশ্ন (৬/৮৬) : একই পাপ বারবার করে বহুবার তওবা করেছি। এভাবে বারবার ওয়াদা ভঙ্গ করলে তওবা কবুলযোগ্য হবে কি? - -শহীদুয্যামান, কাথুলী রোড, মেহেরপুর।
প্রশ্ন (৯/৮৯) : খতমে ইউনুস, খতমে খাজেগান, খতমে শিফা, খতমে আম্বিয়া ইত্যাদির প্রচলন কবে থেকে হয়? এগুলো কি শরী‘আত সম্মত? - -আব্দুল হালীম, পবা, রাজশাহী।
প্রশ্ন (১৯/৪১৯) : ঈদুল আযহার দিনে পৃথকভাবে ছাগল কুরবানী দিয়ে সন্তানের আক্বীক্বা করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : বিবাহের সময় স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। এখন আদায় করতে ইচ্ছুক। সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে?
প্রশ্ন (২৭/৩০৭) : রজব মাসে এবং মধ্য শা‘বানের রাতে ছালাতুর রাগায়েব আদায় এবং ঐদিন ছিয়াম পালনের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আরমান হোসাইন, চাটখিল, নোয়াখালী।
প্রশ্ন (২৭/১০৭) : কোন মসজিদে গেটে আজমীরের পীরবাবার ছবি লাগানো থাকলে উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/১৭১) : ‘মুসলমানগণ যে বিষয়কে উত্তম মনে করে আল্লাহর নিকটেও তা উত্তম’- উক্ত হাদীছটির সত্যতা ও ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.