উত্তর : অন্যান্য হারাম দ্রব্য সহ সত্তাগতভাবে হারাম যেমন মাদকদ্রব্য থাকলে উক্ত প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে না। কারণ আল্লাহর নিষিদ্ধ কর্মে সহযোগিতা করা হারাম। আল্ল­াহ বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সাহায্য কর এবং পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না’ (মায়েদাহ ৫/২)। তবে যদি অধিকাংশই হালাল পণ্য হয় এবং মাদকদ্রব্য ছাড়া অন্য কিছু সংখ্যক হারাম দ্রব্য থাকে, তবে সেখানে চাকুরী বৈধ হবে এবং ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। কারণ প্রতিষ্ঠানটি হারাম দ্রব্য বাজারজাত করণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নয়। বর্তমান যুগে জাতীয়-আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোসহ বড় বড় বিপনীকেন্দ্রে বিষয়টি অতি স্বাভাবিক হয়ে গেছে। এখান থেকে আত্মরক্ষা করা প্রায় অসম্ভব। তবুও নিজেকে যে কোন স্পষ্ট ও অস্পষ্ট হারামের সংশ্রব থেকে বাঁচিয়ে রাখার মধ্যেই পরকালীন মুক্তি নিহিত’ (বুখারী হা/২০৫১; মুসলিম হা/১৫৯৯; মিশকাত হা/২৭৬২ ‘ব্যবসা’ অধ্যায়)।






প্রশ্ন (২৮/১৪৮) : আমি একটি মাদ্রাসার ক্যাশিয়ার। সতর্ক থাকা সত্ত্বেও মাদ্রাসার কিছু টাকা চুরি হয়ে যায়। যে টাকা চুরি হয়েছে তা পরিশোধ করা আমার জন্য আবশ্যক কি?
প্রশ্ন (২৬/৩০৬) : গান গাওয়া, লেখা, সুর করা, বাদ্যযন্ত্র বাজানো প্রভৃতিকে পেশা হিসাবে গ্রহণ করা যাবে কি? এর সমর্থক হওয়া যাবে কি?
প্রশ্ন (২০/৬০) : জনৈক ব্যক্তি বাক্বী‘ গোরস্থান থেকে পাথর এনে নেকীর আশায় মসজিদের দেয়ালে স্থাপন করেছে। উক্ত মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/৩০৯) : কারো উপর মিথ্যা অপবাদ লাগিয়ে প্রচার করা কিরূপ পাপের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (১৩/১৩) : সরকারী বীমা বা ব্যাংকে চাকুরী করতে বাধা আছে কি?
প্রশ্ন (৩/৩) : আমাদের সমাজে কিছু মানুষ ফিৎরার খাতসমূহে বণ্টন শেষে ১টি অংশ নিজ আত্মীয়-স্বজনের মাঝে বণ্টন করে। এটা জায়েয হবে কি? - -সিরাজুল ইসলামসারদা, রাজশাহী।
প্রশ্ন (৩২/২৩২) : ফরয গোসল পুকুরে নেমে করা যাবে কি? এতে কি পানি অপবিত্র হয়ে যাবে?
প্রশ্ন (২৯/৪৬৯) : জনৈক ব্যক্তির দু’জন স্ত্রী ছিল। এক্ষণে প্রথমা স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয়া স্ত্রীর নাতনীর বিয়ে দেওয়া যাবে কি? - -শহীদুল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৩৯৯) : ফুলের তোড়া দিয়ে কাউকে বরণ করা কি ইসলামে জায়েয?
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি বলেন, যোহরের সুন্নাত বাড়ীতে আদায় করলে ২ রাক‘আত এবং মসজিদে আদায় করলে ৪ রাক‘আত পড়তে হবে। উভয়ের নেকী সমান হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : আদম (আঃ) সৃষ্টির পূর্বে পৃথিবীতে যে জিন জাতি ছিল তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন নবী-রাসূল এসেছিলেন কি?
প্রশ্ন (৩৮/১৯৮) : ইহূদী-খ্রিষ্টানদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে অনেক মুসলিম আত্মঘাতি হয়ে মারা যাচ্ছেন। আখেরাতে এদের পরিণাম কি হবে? - -রাকীবুল হাসান, সিঙ্গাপুর।
আরও
আরও
.