উত্তর : আল্লাহর রাসূল (ছাঃ) তাঁর চাচাত বোন উম্মে হানীকে দুই বার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন বলে বর্ণনা পাওয়া যায়। যেমন একবার নবুঅত লাভের পূর্বে জাহেলী যুগে তার পিতা আবু তালেবকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি নিকটাত্মীয়দের বাইরে আত্মীয় বানানোর জন্য রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রা বিন আবু ওয়াহাবের সাথে বিবাহ দেন। তবে এটি ছহীহ সনদে প্রমাণিত নয়। আর ইসলামী যুগে রাসূল (ছাঃ) তাকে আরেকবার বিবাহের প্রস্তাব দিলে তিনি নিজের বার্ধক্য ও সন্তানদের দেখাশুনার ব্যস্ততা দেখিয়ে বিবাহে অসম্মতি জানান। তখন রাসূল (ছাঃ) বলেন, ‘উষ্ট্রারোহী মহিলাদের মধ্যে কুরায়েশ বংশের মহিলারা সর্বোত্তম। তারা শিশুদের প্রতি স্নেহশীলা এবং স্বামীর মর্যাদা রক্ষার্থে উত্তম হেফাযতকারিনী’ (বুখারী হা/৫৩৬৫; মুসলিম হা/২৫২৭; ইবনু সা‘দ, ত্বাবাকাত ৮/১২০; আল-ইছাবাহ ৮/৩১৭)।






প্রশ্ন (৪০/২৮০) : পায়ুপথ দিয়ে কৃমি বের হলে ওযূ ভঙ্গ হবে কি? - -ডা. মাহবূব, ঢাকা।
প্রশ্ন (২৪/২২৪) : ময়ূর, তোতা, টিয়া ইত্যাদি পাখির গোশত খাওয়া যাবে কি? - -আব্দুল গণী, ঢাকা।
প্রশ্ন (২৫/৪৬৫) : বিতরের ছালাতে দো‘আ কুনূতের সঙ্গে কুরআন-হাদীছে বর্ণিত অন্য কোন দো‘আ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩/৪৪৩) : শরী‘আতে ফরয, ওয়াজিব, সুন্নাত, মাকরূহ প্রভৃতি পরিভাষা কি গ্রহণযোগ্য? এসকল বিধানের হুকুম ও তারতম্য সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৭/২০৭) : জনৈক মাওলানা বললেন যে, ছালাতের মধ্যে ইমাম আমীন বলার পর সূরা ফাতেহা পড়তে হবে। ইমামের সঙ্গে সঙ্গে পড়া যাবে না। এ ব্যাপারে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/৩৭০) : আলেমদেরকে ‘মাওলানা’ বলা যাবে কী?
প্রশ্ন (১৫/২৯৫) : শী‘আদের রাফেযী বলার কারণ কি? সকল শী‘আই কি রাফেযী? - -শারমিন সুলতানা, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (২১/২১) : বিভিন্ন সম্মেলন ও ইজতেমায় দেখা যায় একদল লোক ইমামসহ উঁচু স্থানে (স্টেজে) ছালাত আদায় করে। আর মুছল্লীরা নীচে থেকে ইমামের অনুসরণ করে। অথচ এমন কাজ থেকে শরী‘আতে নিষেধ করা হয়েছে বলে হাদীছ বর্ণিত হয়েছে। সঠিক সমাধান কি?
প্রশ্ন (১/৩২১) : পিঁপড়াসহ ছোট ছোট পোকা খাবারের সাথে মিশে গেলে উক্ত খাবার খাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : ওযূ করে মসজিদে প্রবেশ করে ২ রাক‘আত ‘তাহিইয়াতুল ওযূ’ ছালাত আদায় করার পর ২ রাক‘আত ‘তাহিইয়াতুল মসজিদ’ আদায় করা যাবে কি? প্রতি ওয়াক্তে এভাবে পড়া যাবে কি?
প্রশ্ন (১৩/২১৩) : আমি ছালাত আদায়ের সময় আমার বাচ্চা আমার সামনে গিয়ে বসে থাকে। ফলে সিজদা করার সময় হাত দিয়ে সরিয়ে সিজদা করতে হয়। এতে আমার ছালাত হবে কি? - সাইফুল্লাহ, গজারিয়া, মুন্সিগঞ্জ।
প্রশ্ন (১২/১২) : আমাদের কারখানায় বিদেশী নারীদের নানা ডিজাইনের শরী‘আত বিরোধী পোষাক বানাতে হয়। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.