উত্তর : ঈসা (আঃ) পৃথিবীতে আগমন করে চল্লিশ বছর অবস্থান করবেন। আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, আমার ও তাঁর অর্থাৎ ঈসা (আঃ)-এর মাঝে কোন নবী নেই। ...তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন। অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাযায় অংশগ্রহণ করবে’ (আহমাদ হা/২৪৫১১; আবুদাঊদ হা/৪৩২৪; ছহীহাহ হা/২১৮২)। তবে কোন কোন বিদ্বান মুসলিমের একটি বর্ণনার ভিত্তিতে ঈসা (আঃ)-এর অবস্থানকালীন সময় সাত বছর বলেছেন। যেখানে বলা হয়েছে, ঈসা (আঃ) দাজ্জালকে হত্যা করার পর লোকেরা সাত বছর অবস্থান করবে (মুসলিম হা/২৯৪০)। কিন্তু এখানে হাদীছটির অর্থ হবে, ঈসা (আঃ)-এর মৃত্যুর পর মানুষ সাত বছর অবস্থান করবে, যা মুসনাদে আহমাদের একটি বর্ণনা থেকে স্পষ্টভাবে বুঝা যায়। যেখানে বলা হয়েছে ثُمَّ يَلْبَثُ النَّاسُ بَعْدَهُ سِنِيْنَ سَبْعًا ‘তার পরে লোকেরা সাত বছর অবস্থান করবে’ (আহমাদ হা/৬৫৫৫)।






প্রশ্ন (৩/৩৬৩) : বর্তমানে জেন্ডার ইকুইটির নামে নারী ও পুরুষের উত্তরাধিকারে সমান অধিকার দাবী করা হচ্ছে। অর্থাৎ পুরুষ যতটুকু সম্পদ পাবে, নারীকেও ততটুকু দিতে হবে। এ বিষয়ে ইসলামের বিধান কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : বজ্রপাতের সময় কোন দো‘আ আছে কি? - আছিফ, কমলাপুর, ঢাকা।
প্রশ্ন (১/৪৪১) : ফরয ছালাতের পর পরই কিছু মুছল্লীকে দেখা যায় মাথায় হাত বুলিয়ে কি যেন বলে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৫/২৬৫) : ছিয়াম অবস্থায় ব্যথা বা জ্বর উপশমের জন্য সাপোজিটরী ও শ্বাস কষ্ট দূর করার জন্য ইনহেলার ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : জুম‘আর ছালাত আদায়রত অবস্থায় মাইকের লাইন বন্ধ হয়ে গেলে এবং কিছু মুছল্লী ইমাম ছাহেবের আওয়ায শুনতে না পেলে তাদের জন্য করণীয় কি?
প্রশ্ন (২৭/২৭) : মসজিদের ভিতরে বা বাহিরের দেয়ালে আরবী বা বাংলা ক্যালিওগ্রাফি করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়। এক্ষণে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন সঠিকভাবে আদায় করা সম্ভব হচ্ছে না। সে কারণে মসজিদের নীচতলা সম্পূর্ণ মার্কেট করে ২য় তলায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২১/৩০১) : জনৈক ব্যক্তি তার আত্মীয়-স্বজনের কথায় প্রতিজ্ঞা করে যে, তার ছেলে ও মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েই ছাড়বে। এমন প্রতিজ্ঞা করা কি সমীচীন হবে?
প্রশ্ন (২৯/৬৯) : আমার পিতা ১০ বছর আগে এক ব্যক্তির নিকট এক লক্ষ টাকার বিনিময়ে ১ বিঘা জমি বিক্রয় করেছিলেন। এটা আমি জানি। কিন্তু জমি রেজিষ্ট্রি করা হয়নি। ইতিমধ্যে আমার পিতা মারা গেছেন। আমার এখন করণীয় কী?
প্রশ্ন (৩১/৩১১) : যদি আমি ফজরের সময় না উঠতে পারি এবং অনেক দেরী হয়ে যায় (যেমন সকাল ৮টা বেজে যায়), তাহ’লে কি আমাকে তখনই পবিত্র হয়ে ছালাত আদায় করতে হবে, না যোহরের সময় পড়তে পারব?
প্রশ্ন (২৫/৪২৫) : সিএনজি, অটো, রিক্সা প্রভৃতির মালিকেরা তাদের প্রতিদিনের ভাড়া নির্ধারণ করে দেয়। অথচ চালকের লাভ কম-বেশী হয়। এরূপ চুক্তি শরী‘আত সম্মত কি?
আরও
আরও
.