উত্তর : হজ্জ ও ওমরাহ উভয় ক্ষেত্রে মাথা মুন্ডন করা অথবা সমস্ত চুল খাটো করা ওয়াজিব (বুখারী হা/১৭২৯; মুসলিম হা/১৩০১; মিশকাত হা/২৬৩৬)। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূল-এর স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে আল্লাহর ইচ্ছায় নিরাপদে। তোমাদের কেউ মস্তক মুন্ডনকারী হিসাবে ও কেউ চুল খাটোকারী হিসাবে...’ (ফাৎহ ৪৮/২৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বিদায় হজ্জের দিন হালাল হওয়ার সময় মাথা মুন্ডনকারীদের জন্য দু’বার, অন্য বর্ণনায় তিনবার এবং চুল খাটোকারীদের জন্য একবার দো‘আ করেছিলেন (বুঃ মুঃ, মিশকাত হা/২৬৪৮-৪৯)।

মাথা মুন্ডন ও চুল ছাঁটার মধ্যে কোনটি উত্তম এ ব্যাপারে অধিকাংশ বিদ্বান মাথা মুন্ডনকেই উত্তম বলেছেন। কেননা কুরআনে মাথা মুন্ডনকে আগে আনা হয়েছে (ফাৎহ ৪৮/২৭)। রাসূল (ছাঃ) মাথা মুন্ডনকারীদের জন্য তিনবার  দো‘আ করেছেন (নববী, আল-মাজমূ‘ ৮/১৯৯; ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/৫৬৪)। তাছাড়া মুন্ডনকারী আল্লাহর জন্য নিজেকে পুরোপুরি সমর্পিত করার অনুভূতি লাভ করেন (মির‘আত ৯/২৫৯)।

প্রশ্নকারী : রেযাউল করীম, তারাগঞ্জ, রংপুর।







বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (১৩/১৩৩) : আমার ট্রাভেল এজেন্সীর ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ঘুষ লেনদেন করতে হয়। যেমন অনেকের পাসপোর্ট করিয়ে দেওয়ার ক্ষেত্রে অফিসে ও পুলিশকে ঘুষ দিতে হয়। এছাড়া বিভিন্ন অফিসিয়াল কাজ দ্রুত করিয়ে নেওয়ার জন্য আমাদের বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। অন্যের উপকারের জন্য এভাবে ঘুষ দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৬/৩০৬) : পায়ে বা পায়ের পাতায় মেহদী ব্যবহারে শরী‘আতের কোন বিধি-নিষেধ আছে কি?
প্রশ্ন (২/২৮২) : আছহাবে কাহফের সদস্য কতজন ছিল? কুরআন ও হাদীছের আলোকে জানতে চাই।
প্রশ্ন (১/৪০১) : বিপদের সময় দো‘আ ইউনুস পড়া যাবে কি?
প্রশ্ন (২০/২০) : সাত ভাগে কুরবানী দেয়া যাবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : ফরয গোসলের সময় শরীরের কিছু অংশে পানি না পৌছালে এবং তা ২ দিন পর নিশ্চিত হ’লে করণীয় কি? গত ২ দিনের ফরয ইবাদত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : সামনা সামনি কেউ প্রশংসা করলে করণীয় কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : ক্বিবলা নির্ণায়ক আধুনিক যন্ত্রের মাধ্যমে কোন মসজিদের ক্বিবলা যদি ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৬/৩৬) : হিজামা করিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে কি? অনেকে বলছে পারিশ্রমিক নেওয়া হারাম। অথচ হিজামার জন্য বিভিন্ন সরঞ্জাম যেমন, ক্যাপ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, ভায়োডিন ইত্যাদি ব্যবহার করা হয়, যা ব্যয়বহুল। এসব আগে ব্যবহার হ’ত না, কেবল মুখ দিয়ে রক্ত টেনে বের করা হ’ত। এছাড়া বাসা ভাড়াসহ তার নিজের শ্রম রয়েছে। তাহ’লে থেরাপিষ্ট কেমন করে তার ব্যয় মেটাবেন?
প্রশ্ন (১০/২৯০) : একটি মসজিদে প্রতি বছর নির্দিষ্ট দিনে ওরস হয়। উক্ত মসজিদে ছালাত আদায় ও দান করা যাবে কি? - -শাহাবুল আলম, বদলগাছি, নওগাঁ।
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১২/৯২) : অপারেশনের কারণে ১২ দিন গোসল করা যাবে না। কিন্তু আমি হায়েয অবস্থায় থাকায় গোসল ফরয হয়েছে। এক্ষণে ছালাত আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি?
আরও
আরও
.