উত্তর : সম্পদে যাকাত ফরয হওয়ার জন্য মৌলিক দু’টি শর্ত- (১) নিছাব পরিমাণ সম্পদ হওয়া (২) এক বছর মালিকানায় থাকা। সোনার ভরি প্রতি বর্তমান বাজার মূল্য যাচাই করে সাড়ে সাত ভরি সোনার মূল্য সমপরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে। আর নিছাব পরিমাণ না হ’লে যাকাত দিতে হবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/২৫৪, ২৫৭, ২৮০)। এক্ষণে কারো নিছাব পরিমাণ সম্পদ যদি নিজের মালিকানায় না থাকে এবং সে তার যাকাত আদায়েও অপারগ হয়, তবে যাকাত দিতে হবে না। কেননা যাকাত প্রদানের শর্ত হ’ল তা আদায়ের সক্ষমতা থাকা। আর যদি আদায়ের সক্ষমতা আসে তবে পূর্ববর্তী বছরের যাকাত আদায় করলেই যথেষ্ট হবে, যেমনভাবে ফসল হাতে আসার পর যাকাত আবশ্যক হয় (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/২৮)। উল্লেখ্য যে, হাতে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকলে ব্যাংকে থাকা জমা অর্থের উপর প্রতিবছরে যাকাত আদায় করবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/১৯০)।

প্রশ্নকারী : যহীরুল ইসলাম, ঢাকা।








বিষয়সমূহ: যাকাত ও ছাদাক্বা
প্রশ্ন (২৮/১০৮) : ইবাদতের শুরুতে মুখে নিয়ত পড়তে হবে, না অন্তরে সংকল্প করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩৫/৩৫৫) : এমন কোন আমল আছে কি যার দ্বারা কবরের চাপ থেকে মুক্তি পাওয়া যায়? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/২১৪) : চীনে অবস্থানের কারণে আমাকে শামুক, অক্টোপাস, স্কুইড ইত্যাদি সামুদ্রিক প্রাণী বাধ্য হয়ে খেতে হয়। এগুলি খাওয়া যাবে কি? - -শামাউন কবীর, জিয়াংসু, চীন।
প্রশ্ন (১/২৮১) : চার বা তিন রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম তাশাহহুদে দরূদে ইবরাহীমী পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৩১/১৯১) : আমি একটি চায়নীজ কোম্পানীতে চাকুরী করি। সেখানে প্লাস্টিকের পরচুলা দিয়ে ক্যাপ তৈরি করা হয় এবং সেগুলো বিদেশে রফতানী করা হয়। এই ধরনের প্রতিষ্ঠানে চাকুরী করা কি হালাল হবে?
প্রশ্ন (৪/৩৬৪) : বগল বা নাভীর নীচের লোম ছাফ করতে লোমনাশক প্রসাধনী ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৩/৬৩) : আমার ভাই একসময় পাগল হয়ে যায় এবং কিছুদিন পর পাগল থাকা অবস্থায় গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করে। সেকি আল্লাহর নিকটে ক্ষমা পাবে? - -আব্দুল্লাহ, পাবনা।
প্রশ্ন (১৫/৩৭৫) : ফ্রিল্যান্সারদের কাছে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফাইভার একটি ইস্রাঈলী প্রতিষ্ঠান। এখান থেকে পাওয়া যেকোন কাজ করলে ৮০% কর্মী পায় বাকি ২০% ফাইভার পায়। এভাবে কাজের মাধ্যমে একটা ইহূদী মালিকানাধীন প্রতিষ্ঠানকে উপকৃত করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/১১১) : প্রশ্ন : মহিলারা ছালাতে ইমামতি করার সময়ে সরবে ক্বিরাআত পড়তে পারবে কি?
প্রশ্ন (৭/৭) : আমি তাহাজ্জুদ ছালাত আদায় করার চেষ্টা করি। অনেক সময় জাগতে না পারায় ছুটে যায়। এমতাবস্থায় কিভাবে বিতর পড়তে হবে?
প্রশ্ন (৪/৪০৪) : কুরআন তেলাওয়াতের সুন্নাতী আদব সমূহ কি কি? মাথা দুলিয়ে পড়া বিদ‘আত কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : পরীক্ষার খাতায় কারো সামান্য কিছু দেখে লেখা বা কমন না পেয়ে বিপদগ্রস্ত এমন কাউকে খাতা দেখানো জায়েয হবে কি?
আরও
আরও
.