উত্তর : সাবালিকা মেয়ের সম্মতি ব্যতীত পিতা তাকে এককভাবে বিবাহ দিতে পারেন না। খানসা বিনতে খিযামের আপত্তির কারণে রাসূল (ছাঃ) তার পিতার দেওয়া বিবাহ বাতিল করে দেন এবং পরে তিনি আবু লুবাবাহ ইবনুল মুনযিরের সাথে বিবাহিতা হন (বুখারী হা/৬৯৪৫; মিশকাত হা/৩১২৮, ইবনু মাজাহ হা/১৮৭৩)। তবে কন্যার কর্তব্য পিতার সম্মতিকে গুরুত্ব দেওয়া। কেননা রাসূল (ছাঃ) বলেন, যেকোন মহিলা তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল (আবুদাঊদ হা/২০৮৩ প্রভৃতি; মিশকাত হা/৩১৩১ ‘বিবাহ’ অধ্যায়)।   

তবে মেয়ে যদি কুমারী হয় এবং তাকে বিয়ের কথা জানানোর পর যদি সে চুপ থাকে, তাহ’লে চুপ থাকাটাই তার সম্মতি হিসাবে গণ্য হবে। আর বিধবা হ’লে মুখে স্পষ্ট সম্মতি নিতে হবে (মুসলিম হা/১৪২১; মিশকাত হা/৩১২৭)।

প্রশ্নকারী : আফীফা হোসাইন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।







প্রশ্ন (২/৮২): নিবন্ধন পরীক্ষায় পাশ করার পর আমি এক মাদ্রাসায় প্রভাষক পদে আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ আমার নিকটে ৭ লক্ষ টাকা দাবী করছে। এছাড়া যে প্রতিষ্ঠানেই আবেদন করি না কেন সেখানেই এরূপ অর্থ দাবী করছে। এক্ষণে এ অর্থ প্রদান করে চাকুরী নিলে কি আমার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে? জনৈক আলেম বললেন, সঊদী ওলামায়ে কেরাম এক্ষেত্রে গোনাহের দায়ভার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপর বর্তাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের মতামত দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/২৬০) : হাদীছে বর্ণিত আছে, মৃত্যুর পরে রূহ ইল্লিয়ীন এবং সিজ্জীনে যায়। সেখানে মানুষ দলবদ্ধভাবে থাকে না এককভাবে থাকে?
প্রশ্ন (৬/১৬৬) : আমার নিকট থেকে প্রায়ই বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্য কোন আমল বা দো‘আ আছে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : বর্তমানে কিছু ব্যক্তি তাদের নিজস্ব সিলসিলার অলি-আওলিয়াদের নামের শেষে রাযিয়াল্লাহু ‘আনহু যোগ করছে। এভাবে ছাহাবায়ে কেরাম বাদ দিয়ে সালাফদের নামের শেষে রাযিঃ...বাক্য ব্যবহার করা যাবে কি? - -সাঈদুল ইসলাম, মালদা, পশ্চিবঙ্গ, ভারত।
প্রশ্ন (৩৩/৩১৩) : জনৈক আলেম বলেন, দুনিয়া অর্জন ও মানুষের কল্যাণবিহীন জ্ঞানার্জন করা হারাম। এক্ষণে আমার জন্য রাষ্ট্রবিজ্ঞানে পড়া জায়েয হবে কি? - এসএম মুত্তালিব, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (১৪/১৭৪) : কোন বেকার ছেলে স্ত্রীর ব্যয় নির্বাহে অক্ষম হ’লে তার জন্য বিবাহ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/৩৪০) : অনেকেরই ধারণা মক্কায় মৃত্যুবরণ করলে অথবা মসজিদে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া যাবে। এই বিশ্বাসগুলো কি সঠিক?
প্রশ্ন (৯/৪০৯) : জনৈক বক্তা হাদীছে কুদসীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আল্লাহ তা‘আলা ইবাদতগুযার যুবকের প্রশংসা করে ফেরেশতাদের বলেন, দেখ আমার বান্দার দিকে, সে আমার জন্য তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে। হে যুবক তুমি আমার নিকট কিছু ফেরেশতার মর্যাদাতুল্য’-উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন অভিনেতা যদি কোন অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেন এবং তারপর মারা যান। কিন্তু সেই অশ্লীল কাজগুলো (যেমন গান, নাটক, সিনেমা ইত্যাদি) মানুষের মাঝে বিদ্যমান থাকে এবং মানুষ সেগুলো দেখতে থাকে, তাহ’লে কবরেও কি সেই পাপের বোঝা অব্যাহত থাকবে?
প্রশ্ন (২৯/৩৮৯) : বর-কনে বাসর ঘরে জামা‘আতে ২ রাক‘আত ছালাত আদায় করবে কি? করতে হ’লে এর নিয়ম কি?
প্রশ্ন (১২/২৫২) : ডলার কেনা-বেচার ব্যবসা কি হালাল? - -ছিদ্দীকুর রহমান, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রশ্ন (৩/৪৪) : এমন কোন রাত্রি আছে কি যে রাতে ক্বিয়াম করলে অনেক রাতের ছওয়াব পাওয়া যায়?
আরও
আরও
.