উত্তর : জায়েয আছে। তবে বিনা কারণে এটা করা সমীচীন নয়। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাঃ) একদা মদীনায় যোহর ও আছরের ছালাত এবং মাগরিব ও এশার ছালাত একত্রে জমা করে পড়লেন, কোন ভয়-ভীতি কিংবা সফরের ওযর ছাড়াই। জিজ্ঞেস করা হ’ল, কেন তিনি এটা করলেন? উত্তরে ইবনু আববাস বললেন, যাতে উম্মতের কষ্ট না হয়’ (বুখারী হা/৫৪৩; মুসলিম হা/৭০৫)। এটি জায়েয রাখা হয়েছে এজন্য যে, বিশেষ অবস্থায় যেন উম্মত পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করতে অনীহা বোধ না করে। ইমাম আহমাদ সহ জমহূর বিদ্বানগণের মতে, এই হাদীছ বিশেষ শারঈ ওযর যেমন বৃষ্টি, ভয়, অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। অতএব ওযর ব্যতীত স্বাভাবিক অবস্থায় এভাবে নিয়মিত ছালাত জমা করা ঠিক হবে না। কেননা রাসূল (ছাঃ) জীবনে মাত্র একবারই এরূপ করেছিলেন। আর ছাহাবী ও তাবেঈদের মধ্যেও কোন শারঈ ওযর ব্যতীত এটির আমল পাওয়া যায় না (নববী, শরহ মুসলিম ৫/২১৮; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩০৪-৫)। যেভাবে রাসূল (ছাঃ)-এর নিয়মিত আমল ছিল ফজরের ছালাত গালাসে (অন্ধকারে) পড়া। কিন্তু মাত্র একবার তিনি ইসফারে অর্থাৎ ফর্সা হ’লে পড়েন (আবুদাঊদ হা/৩৯৪; ছালাতুর রাসূল (ছাঃ) ৫৩-৫৪ পৃ.)। শুধুমাত্র বিশেষ অবস্থায় জায়েয রাখার জন্য। কিন্তু হানাফী মাযহাবের ভাইয়েরা সেটাকেই স্থায়ী রীতি করে নিয়েছেন।






প্রশ্ন (৭/২৮৭) : হায়েয অবস্থায় কুরআন শ্রবণের ক্ষেত্রে তেলাওয়াতের সিজদা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৭/৪৪৭) : কনস্টান্টিনোপল সম্পর্কে রাসূল (ছাঃ) কোন ভবিষ্যদ্বাণী করেছেন কি? ওছমানীয় খলীফাগণ আমাদের জানা মতে মন্দ আক্বীদায় বিশ্বাসী ছিলেন। এক্ষণে তাদের একজনকে রাসূলের ভবিষ্যদ্বাণীর বাস্তবায়নকারী হিসাবে গণ্য করা যাবে কি?
প্রশ্ন (৩/৮৩) : আলক্বামা নামক একটি নেক্কার ছেলে তার মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেয়ায় মৃত্যুকালে কালেমা পড়তে পারছিল না। রাসূল (ছাঃ)-এর নিকট ঘটনা বর্ণনা করা হ’লে তিনি স্বয়ং আলক্বামার নিকট গিয়ে ঘটনার সত্যতা দেখে ছাহাবীদের নির্দেশ দিলেন খড়ি জমা করে আগুনে আলক্বামাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তখন তার মা তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর তিনি কালেমা পড়লেন ও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন। উক্ত ঘটনার সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৪৫) : চাকুরীর পরীক্ষায় যোগ্য নয় এমন কেউ যদি ঘুষ দিয়ে চাকুরী নেয়, তাহ’লে তার চাকুরী করা এবং এর উপার্জন ভক্ষণ করার হালাল হবে কি?
প্রশ্ন (৯/৮৯) : ফেরাঊন যখন নীল নদে পানিতে ডুবে যাচ্ছিল তখন জিব্রীল (আঃ) তার মুখে মাটি প্রবেশ করিয়েছিলেন যাতে সে কালেমা পড়ে আল্লাহর রহমত লাভ করতে না পারে। উক্ত ঘটনাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত? - -আব্দুল আহাদ, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৪/১২৪) : আদম ও ইবরাহীম (আঃ) সহ অন্যান্য নবীগণ মৃত্যুবরণ করা সত্ত্বেও মি‘রাজ রজনীতে রাসূল (ছাঃ) কিভাবে তাঁদের সাথে সাক্ষাৎ করলেন? - -রায়হানুল করীম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (১২/১৭২) : ছালাতের দুই সালামের মাঝে কোন দো‘আ পাঠ করতে হয় কি? - -শরীফ আলম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২২/৪২২) : ছালাতে লোকমা দেওয়ার পরও ইমাম পুরোপুরি দাঁড়িয়ে গেছেন। কিন্তু মুক্তাদী বসে থাকায় ইমাম দাঁড়ানো থেকে পুনরায় বসে ছালাত শেষ করেছেন। এভাবে দাঁড়িয়ে গেলে পুনরায় বসা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৩/৩৩) : সূরা মুদাছছিরের ৬ আয়াতে বলা হয়েছে, ‘অধিক পাওয়ার আশায় দান করো না’। এর ব্যাখ্যা কি? - -আখতারুল ইসলামগাংনী, মেহেরপুর।
প্রশ্ন (৩/৩) : জনৈক বক্তা বলেন, মৃত ব্যক্তির নামে দান করলে মৃতের উপকার হবে না। কারণ মৃত্যুর পর নেকীর পথ বন্ধ হয়ে যায়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩২/১৫২) : সূরা বাক্বারাহ ১১৫ আয়াতের সঠিক অর্থ জানতে চাই। - -আবু আব্দুল্লাহ, ইসলামপুর, জামালপুর।
প্রশ্ন (২০/৩৪০) : সুন্নাত ছালাতে রুকূর সময় যদি কোন ব্যক্তি সিজদার দো‘আ পড়ে এবং রুকূ শেষে দাঁড়িয়ে যায় তাহ’লে তার জন্য করণীয় কী?
আরও
আরও
.