উত্তর : মাসিক আত-তাহরীকসহ ইসলামী বইপত্র কুরআন ও হাদীছ সম্বলিত, সেজন্য এসব যত্রতত্র বিক্রয় করা যাবে না। বরং পাঠের জন্য অন্য মুসলমানদের মাঝে বিতরণ করা যেতে পারে। এতে ছওয়াব হবে। আর যদি ব্যবহারের অযোগ্য হয়ে যায় তাহ’লে মাটিতে পুঁতে দিতে পারে বা আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিতে পারে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৬/৩৪৭; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৫/২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৪/৭১)।

প্রশ্নকারী : মুহাম্মাদ মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (০৩/৩৬৩) : আরাফাহর ময়দানে অবস্থানকালে যোহর ও আছরের ছালাত কিভাবে আদায় করতে হবে? - শেফালী, দুর্গাপুর, রাজশাহী।
প্রশ্ন (২৭/৩৪৭) : খালেছ তওবা দ্বারা কবীরা গোনাহ মাফ হয় কি? যেনা, চুরি ইত্যাদি অপরাধের ক্ষেত্রে হদের শাস্তি গ্রহণ করা তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? অমুসলিম বা ইসলামী বিধান জারি নেই সেসব দেশে এ শাস্তি গ্রহণ করার উপায় কি?
প্রশ্ন (১২/১২) : সূরা হূদের ১০৭-১০৮ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/২৭১) : মসজিদ উন্নয়নের জন্য প্রদত্ত জমিতে ঈদগাহ ও মাদরাসার মাঠ তৈরী করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে কোন ওয়াক্তের ছালাত রাসূল (ছাঃ) সর্বপ্রথম আদায় করেছিলেন? - -রিয়াযুল ইসলাম, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৪/৪৭৪) : হাততালি দেওয়ার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (২৩/৬৩) : জনৈক বক্তা বলেন, সূরা বাক্বারায় এমন একটি আয়াত আছে যা লিখে ঘুমন্ত স্ত্রীর বুকের উপর দিলে তার জীবনের অপসন্দ কর্মগুলো সব বলে দিবে। আয়াতটি কত নম্বর?
প্রশ্ন (৩২/৩৯২) : জামা‘আতের সময় হয়ে গেলেও ইমাম ছাহেব ছালাত শুরু না করে নিয়মিতভাবে ৪-৫ মিনিট মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করেন। তারপর জামা‘আত শুরু করেন। এরূপ করা সঠিক কি? - -সাইফুল ইসলামফতুল্লা, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৩০/১১০) : ছহীহ বুখারীর বর্ণনায় দেখা যায়, রাসূল (ছাঃ) বলেন, ‘আমি ঈসা, মূসা ও ইউনুসকে দেখছি যে, তারা তালবিয়া পাঠরত অবস্থায় তাওয়াফ করছেন। এভাবে দাজ্জালকেও দেখলাম’। এই হাদীছের ব্যাখ্যা কী? - -আবুল কাসেম মুরাদ, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৮/১২৮) : অসুস্থ অমুসলিম ব্যক্তিকে সুস্থতার জন্য যমযমের পানি খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (২৬/২২৬) : পাথর নির্দোষ হওয়া সত্ত্বেও তা জাহান্নামের ইন্ধন হবে কেন?
প্রশ্ন (২৯/৬৯) : মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ পড়ে ক্ষমা চাইতে হবে? দো‘আগুলো বাংলা উচ্চারণসহ জানতে চাই। উক্ত দো‘আগুলো ছালাতের মধ্যে ও ছালাতের বাইরে হাত তুলে করা যাবে কি?
আরও
আরও
.